রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাষ্ট্রসংঘে হাফিজ সইদ ও জঙ্গি মদত নিয়ে প্রশ্ন, জবাব না দিয়েই চলে গেলেন পাক প্রধানমন্ত্রী

Published on: September 25, 2026
Shehbaz Sharif
---Advertisement---

নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে ঢোকার মুখেই সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। কিন্তু পাক প্রধানমন্ত্রীর মুখে যেন তালা। লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদকে নিয়ে প্রশ্ন করা হলেও কোনও জবাব দিলেন না তিনি। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চুপচাপ ভিতরে ঢুকে যান শরিফ। পরে বেরোনোর সময়ও একইভাবে প্রশ্ন এড়িয়ে যান পাক প্রধানমন্ত্রী।

সংবাদ সংস্থা এএনআই-এর এক সাংবাদিক শরিফকে প্রশ্ন করেন, “সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া কবে বন্ধ করবেন?” কিন্তু কোনও উত্তর দেননি তিনি। পরে রাষ্ট্রসংঘের দফতর থেকে বেরোনোর সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে? সেই প্রশ্নেরও জবাব মেলেনি।

২৬/১১ ও পহেলগামে হামলায় নাম জড়িয়েছে হাফিজের

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সরগোধার বাসিন্দা হাফিজ মহম্মদ সইদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। ভারতের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী, সে ঘোষিত জঙ্গি। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে তাকে খুঁজছে ভারত।

২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পিছনেও পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবার সদস্যদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। হামলার বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এনআইএ-র অতিরিক্ত চার্জশিটে হাফিজকে ৮ নম্বর অভিযুক্ত করা হয়েছে।

সম্পত্তির লোভে বাবাকে খুন, স্ত্রীকে ফাঁসাতে গিয়ে জালে কানপুরের ব্যবসায়ীর ছেলে

রাষ্ট্রসংঘে পাকিস্তানকে আক্রমণ ভারতের

এর আগের দিনই রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানকে নিশানা করেছিল ভারত। ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেন, অন্য দেশের ভূখণ্ড নিয়ে উচ্চাকাঙ্ক্ষা দেখানো কিংবা সীমান্তপারের সন্ত্রাসবাদে মদত দেওয়ার বদলে পাকিস্তানের উচিত তাদের দেশের ঋণগ্রস্ত অর্থনীতির দিকে নজর দেওয়া।

এএনআই-কে উদ্ধৃত করে তিনি বলেন, দেশের উন্নয়নে মন দেওয়া উচিত পাকিস্তানের। অন্যের ভূখণ্ড দখলের চেষ্টা কিংবা সন্ত্রাসবাদ ছড়িয়ে ঋণের বোঝা কমানো সম্ভব নয়।পাক অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষের উপর দমন-পীড়ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগ এবং খাবার, জ্বালানি ও ওষুধের মতো জরুরি সরবরাহ আটকে দেওয়ার অভিযোগও তুলেছে ভারত।

সব মিলিয়ে, রাষ্ট্রসংঘের মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে ভারতের কড়া অবস্থান এবং হাফিজ সইদকে নিয়ে প্রশ্নে শাহবাজ শরিফের নীরবতা, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভূমিকা নিয়ে ফের বিতর্ক উসকে দিল।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রাষ্ট্রসংঘে হাফিজ সইদ ও জঙ্গি মদত নিয়ে প্রশ্ন, জবাব না দিয়েই চলে গেলেন পাক প্রধানমন্ত্রী”

Comments are closed.