রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হলো না সোনার হ্যাটট্রিক, এশিয়াডে রুপো তজিন্দরপালের

Published on: September 26, 2026
Tajinderpal Singh Toor
---Advertisement---

এশিয়ান গেমসে সোনার হ্যাটট্রিক অধরাই থেকে গেল তজিন্দরপাল সিং তুরের (Tajinderpal Singh Toor)। পুরুষদের শটপাটে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হলো ভারতীয় অ্যাথলিটকে। এই নিয়ে টানা তিনটি এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়লেন তিনি। অন্যদিকে, ইরানের মহম্মদরেজা তাইবিসে গেমসের রেকর্ড গড়ে সোনা জিতে নিলেন। তবে তজিন্দরপালের এই সাফল্যে আইচি-নাগোয়া এশিয়াডে অ্যাথলেটিক্সে ভারতের পদক সংখ্যা বেড়ে হলো ৭।

উল্লেখ্য, গত দু’বারের এশিয়ান গেমসে শটপাটে সোনা জিতেছিলেন তজিন্দরপাল (Tajinderpal Singh Toor)। এবারও ফাইনালে নেমেছিলেন সোনার হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে। কিন্তু ইরানের প্রতিযোগীর দুরন্ত পারফরম্যান্সে সেই স্বপ্ন অধরাই থেকে গেল। শেষ পর্যন্ত রুপো নিয়েই ফিরতে হলো ভারতীয় তারকাকে। যদিও তাঁর এই পদক ভারতের অ্যাথলেটিক্স অভিযানে নতুন সংযোজন। এদিকে সারা দিনভর অন্যান্য বিভাগীয় ছিল টানটান উত্তেজনা।

Asian Games: ট্রিপল জাম্পে নজর, ডেকাথলনে শীর্ষে তেজস্বিন

অন্যদিকে, পুরুষদের ট্রিপল জাম্পে পদকের লড়াইয়ে রয়েছেন প্রবীণ চিত্রাভেল ও কার্তিক উন্নিকৃষ্ণন। ডেকাথলনে হাই জাম্প ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন তেজস্বিন শঙ্কর। আপাতত সামগ্রিক পয়েন্ট তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। ফলে ডেকাথলনে আরও একটি পদকের আশায় ভারত।

রুপো জিতে ম্যারাথনে ইতিহাস সাওয়ান বারওয়ালের, স্কোয়াশে ব্রোঞ্জ জোৎস্না-ভেলাভানের

পুরুষদের ২০০ মিটার দৌড়ের ফাইনালে উঠেছেন অনিমেষ কুজুর। ১৫০০ মিটারেও ফাইনালে পৌঁছেছেন ভারতের দুই অ্যাথলিট গুলবীর সিং ও ইউনুস শাহ। নিজেদের হিটে তৃতীয় হয়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছেন তাঁরা। গুলবীরের সময় ৩ মিনিট ৪৫.৭৭ সেকেন্ড, ইউনুসের ৩ মিনিট ৪৫.৭৯ সেকেন্ড।

শেষ পর্বে একাধিক পদকের সুযোগ

দিনের শেষ পর্বে ট্র্যাকের একাধিক ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। মহিলাদের ৪০০ মিটার ফাইনালে কিরণ পাহাল ও প্রাচী চৌধুরী এবং পুরুষদের ৪০০ মিটার ফাইনালে বিশাল টি কে পদকের লড়াইয়ে নামবেন। মহিলাদের ১৫০০ মিটার ফাইনালে থাকছেন পারুল চৌধুরী ও পূজা।

এর আগে ম্যারাথনে রুপো জিতে ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন সাওয়ান বারওয়াল। এই নিয়ে দীর্ঘ ৪১ বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক এল ভারতের ঝুলিতে। সব মিলিয়ে, অ্যাথলেটিক্সে ভারতের পদক অভিযান ঘিরে বাড়ছে প্রত্যাশা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “হলো না সোনার হ্যাটট্রিক, এশিয়াডে রুপো তজিন্দরপালের”

Comments are closed.