বাড়ির পুজোর ঘরে সাজানো সোনা আর নগদ টাকার ছবি তুলে ইউটিউবে ভিডিয়ো করেছিলেন মধুমিতা। তখন হয়তো ভাবেননি, সেই ভিডিয়োই কয়েক দিন পর এমন এক ‘প্লট টুইস্ট’-এর সামনে দাঁড় করাবে, যার দাম ১১৮ ভরি সোনা! এমনটাই দাবি পরিবারের। ইউটিউবার দম্পতির বাড়িতে চুরির ঘটনায় এখন ভিডিয়ো ঘিরেই উঠছে নানা প্রশ্ন। (YouTuber Couple Gold Theft)
ভিডিয়োর কয়েক দিন পরেই বাড়িতে চুরি
ঘটনাটি তামিলনাড়ুর নেগারকোইলের থাম্মাট্টুকোনামের ভিআইপি গার্ডেন এলাকার। সেখানে থাকেন ইউটিউবার দম্পতি বিনোদ কুমার ও মধুমিতা। কয়েক দিন আগে মধুমিতা একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তাঁদের বাড়ির পুজোর ঘরে রাখা সোনা এবং নগদ টাকা দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।এর পরেই বাড়িতে ঘটে চুরি। অভিযোগ, বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। ঘরে ঢুকে তারা নিয়ে যায় বিপুল পরিমাণ সোনার গয়না এবং নগদ টাকা। মোট ১১৮ ভরি সোনার গয়না চুরি হয়েছে বলে দাবি করেছেন দম্পতি। (YouTuber Couple Gold Theft)
অর্থাৎ, দর্শকরা ভিডিয়োতে কী দেখলেন তা এক বিষয়, কিন্তু সেই ভিডিয়ো আর কে কে দেখেছিলেন, এখন সেটাই তদন্তের অন্যতম প্রশ্ন।
CCTV থাকলেও কী ভাবে চুরি?
বাড়ির আশপাশে CCTV ক্যামেরা রয়েছে। তারপরও কী ভাবে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে এত বড় চুরি করল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর মামলা দায়ের হয়েছে। পুলিশ CCTV ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি এলাকার মোবাইল নেটওয়ার্কের কল রেকর্ডও পরীক্ষা করা হচ্ছে। চুরির সঙ্গে কারা জড়িত এবং তারা কী ভাবে বাড়ির ভিতরের তথ্য জানতে পারল, তা জানার চেষ্টা চলছে। (YouTuber Couple Gold Theft)
তবে মধুমিতার পোস্ট করা ভিডিয়ো এবং চুরির মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ তদন্ত করে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করছে। (YouTuber Couple Gold Theft)
ঘটনাটি আরও একবার মনে করিয়ে দিল যে অনলাইনে সবকিছু দেখানোর আগে একটু সতর্ক হওয়াই ভালো। কারণ স্ক্রিনের ওপারে থাকা প্রত্যেক চোখ যে শুধু দর্শকের, তা কিন্তু নয়।












2 thoughts on “সোনা-টাকার ভিডিয়ো, তারপরই চুরি – ইউটিউবার দম্পতির, ১১৮ ভরি গয়না উধাও”
Comments are closed.