রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে মাদকচক্রের ‘রানি’ পার্বতী গ্রেফতার, বাড়িতে মিলল বিপুল নগদ ও সোনা

Published on: September 29, 2026
---Advertisement---

মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান দিল্লিতে। পার্বতী নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন ৪২ বছরের পার্বতী। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১.২০৪ কেজি হেরোইন। যার আনুমানিক মূল্য দেড় কোটিরও বেশি টাকা। পাশাপাশি উদ্ধার হয়েছে বিপুল নগদ টাকা, সোনা, রুপো এবং সম্পত্তির নথি। (Delhi Drug Trafficking)

বাওয়ানার বাড়িতে হানা

পুলিশ সূত্রে খবর, তদন্ত চালিয়ে দিল্লি পুলিশের অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াড জানতে পেরেছে, রাজধানী থেকে রাজস্থান পর্যন্ত ছড়িয়ে থাকা একটি মাদকচক্রের কারবার রয়েছে। ২৩ সেপ্টেম্বর নিউ সানথ কলোনিতে মাদক সরবরাহের একটি চক্রের খবর আসে। এরপরই উত্তর দিল্লির বাওয়ানা এলাকার ওই কলোনিতে অভিযান চালানো হয়। (Delhi Drug Trafficking) একটি বাড়ির দ্বিতীয় তলায় হানা দিয়ে পার্বতী এবং তাঁর সঙ্গে থাকা ৩০ বছরের বিকাশ কুমার ওরফে শানুকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, পার্বতীর দেহরক্ষী হিসেবে কাজ করতেন বিকাশ। মামলায় এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পার্বতীর বিরুদ্ধে ১২টি মামলা

পুলিশের দাবি, পার্বতী দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইন এবং আবগারি আইনে মোট ১২টি মামলা রয়েছে। নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানার পুলিশের ‘ব্যাড ক্যারেক্টার হিস্ট্রি শিট’-এও তাঁর নাম রয়েছে। পার্বতী নায়াজের স্ত্রী। তিনি বাওয়ানার নিউ সানথ কলোনিতে ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা বাওয়ানার জেজে কলোনি। তাঁর সঙ্গে থাকতেন বুরাড়ির সন্ত নগরের বাসিন্দা বিকাশ কুমার ওরফে শানু।(Delhi Drug Trafficking)

নগদ-সোনা-রুপো ও সম্পত্তির নথি উদ্ধার

বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬.৬৯ লক্ষ টাকা নগদ, ৩৫৫ গ্রাম সোনা এবং ১৬১ গ্রাম রুপো উদ্ধার হয়েছে। এছাড়াও চারটি সম্পত্তির রেজিস্ট্রেশনের নথি মিলেছে। পুলিশের অভিযোগ, মাদক কারবারের টাকা থেকেই এই সম্পত্তি ও মূল্যবান সামগ্রী কেনা হয়েছিল।

সব মিলিয়ে অভিযানে ৬৪.৬২ লক্ষ টাকা নগদ, সোনা-রুপোর গয়না, দুটি গাড়ি এবং ১.২০৪ কেজি হেরোইন উদ্ধার হয়েছে। পার্বতীর একটি টাটা হ্যারিয়ারও বাজেয়াপ্ত করেছে পুলিশ। (Delhi Drug Trafficking)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now