চলতি এশিয়ান গেমসের নবম দিনের শুরুতে দুটি পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে এষা সিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স নজর কাড়ল। পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন এষা সিং। প্রথম শুট-অফে দুজনেই ৫টির মধ্যে ৪টি লক্ষ্যভেদ করেন। তবে দ্বিতীয় শুট-অফে চিনের প্রতিযোগী ৩-২ ব্যবধান হওয়ায় এষাকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় (asian games 2026)।
গতবারও এই বিভাগেই রুপো জিতেছিলেন তিনি। অন্যদিকে, পদক হাতছাড়া হলো ভারতের অলিম্পিক পদজকয়ী শুটার মানু ভাকেরের। তিনি এই বিভাগে ফাইনালেই উঠতে পারেননি। সামান্য ব্যবধানে স্বর্ণ পদক জিতলেন চিনের শিয়াও জিয়ারুইক্সুয়ান (asian games 2026)।
asian games 2026: ভারতের ঝুলিতে আরও পদক
ভারতের সাফল্যের এই ধারা অন্যান্য ইভেন্টেও অব্যাহত ছিল। মহিলাদের ৭৮ কেজি কুরাশ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পিঙ্কি বলহারা। গতবছর ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে সোনা এসেছিল ভারতের ঝুলিতে। তবে এবার দলগত বিভাগে কোনও পদকই আসেনি। চলতি এশিয়াডে শুটিংয়ে ভারতের একমাত্র সোনার পদকটি এসেছে ১০ মিটার মিক্সড ইভেন্টে।
বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-আফগান ম্যাচ
অন্যদিকে, আশঙ্কাই সত্যি হলো। আবহাওয়ার কারণে ম্যাচ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে টস ছাড়াই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এশিয়ান গেমসের নক আউট পর্বের নিয়ম মেনেই সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে গেল ভারত। ফলে একটি বলও না খেলে শেষ চারে পৌঁছে গেল দল। স্বাভাবিক ভাবেই সমর্থকদের একাংশের আক্ষেপ, আফগানিস্তানের বিরুদ্ধে দলের শক্তি যাচাইয়ের সুযোগই পাওয়া গেল না। মঙ্গলবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল, আর বাংলাদেশ খেলবে মালেশিয়ার বিরুদ্ধে।













1 thought on “এশিয়াডে এষার লক্ষ্যভেদ, ৭৮ কেজি কুরাশ ইভেন্টে ব্রোঞ্জ পিঙ্কির”
Comments are closed.