সোনারপুরে ‘সারথী’ প্রকল্পে স্কুলপড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল। সোনারপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের উদ্যোগে প্রসাদপুর স্কুলের পড়ুয়াদের মোট ২০টি সাইকেল দেওয়া হয়। মঙ্গলবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক দেবাশিস ধর, BDO অফিসার বৃষ্টি হাজরা এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক। পড়ুয়াদের স্কুলে যাতায়াত আরও সহজ করা এবং তাদের উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই সাইকেল বিতরণ কর্মসূচি বলে জানান বিধায়ক। দেবাশিস ধর বলেন, রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের সাইকেল দেওয়া হচ্ছে। রাজ্যজুড়ে এই কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে। তিনিও ইতিমধ্যে একাধিক স্কুলে গিয়ে সাইকেল বিতরণ করেছেন। (Sonarpur Cycle Distribution)
‘ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়াই লক্ষ্য’
দেবাশিস ধর জানালেন , ‘‘পশ্চিমবঙ্গ সরকার প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্কুলে সাইকেল বিলির কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই কর্মসূচির ঘোষণা করেছেন। ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য আমরা স্কুলে স্কুলে গিয়ে সাইকেল বিতরণ করছি।’’ তিনি এর সাথে আরও জানান, সোনারপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সোনারপুরের আরও কয়েকটি স্কুলেও সাইকেল বিতরণের কর্মসূচি রয়েছে। রাজ্যজুড়ে প্রকল্পটি সফলভাবে কার্যকর করাই লক্ষ্য বলে জানান তিনি। (Sonarpur Cycle Distribution)
ডিজিটাল শিক্ষার কথাও বললেন বিধায়ক
আগের সরকারের প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেবাশিস ধর সেই প্রসঙ্গে মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, ‘‘আগের সরকারকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। আমরা আমাদের কাজে বিশ্বাস করি।’’ পড়ুয়াদের জন্য আরও বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও ডিজিটাল করার চেষ্টা চলছে বলে জানান বিধায়ক। এ দিন পড়ুয়াদের দেওয়া সাইকেল নিজেও চালিয়ে দেখেন দেবাশিস ধর। সাইকেলের গুণমান নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে বলেন, সাইকেলটি তাঁর জন্য একটু ছোট ছিল। ছোটবেলা থেকে বড় সাইকেল চালানোর অভ্যাস থাকায় এই সাইকেলটি তাঁর উচ্চতার সঙ্গে ঠিকমতো মানানসই হয়নি বলেও জানান তিনি। (Sonarpur Cycle Distribution)












2 thoughts on “সোনারপুরে স্কুলপড়ুয়াদের সাইকেল বিতরণ, উপস্থিত বিধায়ক দেবাশিস ধর”
Comments are closed.