ঙ্গা ভাঙনের জের। এবার বিপর্যস্ত রেল পরিষেবা। মালদহ ডিভিশনে গঙ্গার ভাঙনের জেরে রেললাইনে ধস নামায় হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন। ব্যাহত মালদহের সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে ট্রেন চলাচল। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মাঝের রেললাইনে ভাঙন দেখা গিয়েছে। এই রুটে বন্ধ ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে মোট ১২টি ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে যাত্রীরা (Howrah Division)।
Howrah Division: কোন কোন ট্রেন বাতিল?
রেল সূত্রে খবর, আজ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বুধবার হাওড়া থেকে বাতিল সাহেবগঞ্জ এক্সপ্রেস। বাতিল করা হয়েছে বারহারওয়া-সাহেবগঞ্জ এবং সাহেবগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার ট্রেনও। অন্যদিকে সাহেবগঞ্জ-বারহারওয়া সেকশনে প্রায় ৯টি মেমু-বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতিল হয়েছে মেমু ৬৩৪০১ সাহিবগঞ্জ–মালদা টাউন, ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহিবগঞ্জ, ৬৩৪১১ সাহিবগঞ্জ–ভাগলপুর, ৬৩০৬৩ বর্ধমান–সাহিবগঞ্জ, ৬৩৪০৫ রামপুরহাট–সাহিবগঞ্জ, ৬৩৪০২ মালদা টাউন–সাহিবগঞ্জ, ৬৩৪২২ সাহিবগঞ্জ–আজিমগঞ্জ, ৬৩৪১২ ভাগলপুর–সাহিবগঞ্জ, ৬৩০৬৪ সাহিবগঞ্জ–বর্ধমান। বাতিল হয়েছে ৫৩৪১১ বরহরওয়া–সাহিবগঞ্জ প্যাসেঞ্জার, ৫৩৪১২ সাহিবগঞ্জ–বরহরওয়া প্যাসেঞ্জার এবং ১৩৪২৭ হাওড়া–সাহিবগঞ্জ এক্সপ্রেস (Howrah Division)।
কোন কোন ট্রেন ঘুরপথে চলবে?
শুধু লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন নয়, দূরপাল্লার ট্রেন চলাচলের ক্ষেত্রেও বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে রেল। দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গয়া-হাওড়া এবং বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। কাঠগোদাম থেকে হাওড়াগামী বাঘ এক্সপ্রেসও ঘুরপথে চলানো হবে। তবে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রা শুরুর স্টেশনও পরিবর্তন করা হয়েছে। ফলে হঠাৎ রুট পরিবর্তনে সমস্যায় পড়েছেন যাত্রীরা। গয়া-হাওড়া এক্সপ্রেস কিউল-ঝাঝা-আসানসোল হয়ে যাবে বলে জানা গিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।












1 thought on “গঙ্গা ভাঙনের জের, বিপর্যস্ত রেল পরিষেবা, হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন”
Comments are closed.