আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই বঙ্গে। আগামী কয়েক দিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বড়সড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই পুজোর আগে শপিংটা সেড়ে ফেলতেই পারেন।
Weather Update: উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা
আজ ও আগামিকাল উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২ থেকে ৪ অক্টোবর উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। ওই সময় বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া
দক্ষিণবঙ্গেও আগামী সাত দিন বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই। বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোর আগে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমারই ইঙ্গিত মিলছে।
গঙ্গা ভাঙনের জের, বিপর্যস্ত রেল পরিষেবা, হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন
মেঘলা আকাশ কলকাতায়
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যে পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ থেকে মৌসুমী বায়ু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষার প্রভাব আরও কমতে পারে। (Weather Update)
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নয়। তাপমাত্রাও এখন স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে।












1 thought on “বৃষ্টির দাপট কমছে বঙ্গে, শুকনো আবহাওয়ার আগামী কয়েকদিন, কবে ফের নামবে বৃষ্টি?”
Comments are closed.