দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে বিমানে হাইজ্যাকের আতঙ্ক ছড়াল। বুধবার, ৩০ সেপ্টেম্বর, মাঝ আকাশে হাইজ্যাকের জরুরি সংকেত পাঠায় FZ1073 বিমান। সৌদি আরবের আকাশসীমায় আচমকাই গতিপথ বদলে যায় বিমানটির। মাত্র দুই মিনিটে প্রায় ১৭,৪০০ ফুট নীচে নেমে যায় সেটি। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি। যদিও পরে জানা যায়, হাইজ্যাকের আশঙ্কা খারিজ করা হয়েছে। (Aircraft Hijack Alert)
কেন হাইজ্যাকের আশঙ্কা?
বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আভিভের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। উড়ানের প্রায় আড়াই ঘণ্টা পর বিপত্তি শুরু হয়। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা থেকে ১৬,৬০০ ফুটে নেমে আসে বিমানটি। (Aircraft Hijack Alert) মাত্র দুই মিনিটে এই বড় পরিবর্তন ঘটে। প্রথমে বিমান থেকে ৭৭০০ জরুরি সংকেত পাঠানো হয়। পরে সংকেত বদলে ৭৫০০ করা হয়। ৭৫০০ আন্তর্জাতিক ভাবে বিমানে বেআইনি হস্তক্ষেপ বা হাইজ্যাকের আশঙ্কা বোঝাতে ব্যবহৃত হয়। খবর পেয়ে ইজরায়েলি বায়ুসেনার যুদ্ধবিমানও সতর্ক হয়।
ককপিটে পাইলটদের মধ্যে গোলমালের দাবি
ঘটনার পর কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, বিমানের ককপিটে দুই পাইলটের মধ্যে তীব্র হাতাহাতি হয়েছিল। সেই সময়ই জরুরি সংকেত পাঠানো হয় বলে খবর। একটি রিপোর্টে এক পাইলট আহত হওয়ার দাবিও করা হয়েছে। আরও কিছু রিপোর্টে দাবি করা হয়, একজন পাইলট ইচ্ছাকৃত ভাবে বিমানটির নীচের দিকে নামানোর চেষ্টা করেছিলেন। দ্বিতীয় পাইলট তাঁকে আটকান। তবে এই সমস্ত দাবি এখনও ইজরায়েলি কর্তৃপক্ষ বা ফ্লাইদুবাইয়ের তরফে নিশ্চিত করা হয়নি। (Aircraft Hijack Alert)
বিমানের কয়েকজন যাত্রী ইজরায়েলের চ্যানেল ১২-কে ফোনে জানান, তাঁরা বিমানের সামনের দিক থেকে চিৎকারের শব্দ শুনেছিলেন। এরপর বিমানটি আচমকা নীচের দিকে নেমে যায়।
তাবুকে নিরাপদে অবতরণ
শেষ পর্যন্ত বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নামে। সেখানে বিমানটিকে ঘিরে নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হয়। প্রায় ১৮০ জন ইজরায়েলি যাত্রী বিমানে ছিলেন বলে রিপোর্টে জানানো হয়েছে। যাত্রীরা বিমানেই ছিলেন বলে খবর। ফ্লাইদুবাই জানিয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি সামলাচ্ছে। আরও তথ্য নিশ্চিত হওয়ার পর জানানো হবে। (Aircraft Hijack Alert)
নজরে নেতানিয়াহু
ঘটনার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠক করেন। তাঁর দফতর জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইজরায়েলি যাত্রীদের নিরাপদে দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। (Aircraft Hijack Alert)













2 thoughts on “হাইজ্যাকের আতঙ্ক, ২ মিনিটে ১৭,৪০০ ফুট নীচে নামল বিমান”
Comments are closed.