রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আর ফ্রি নয় হোয়াটসঅ্যাপ, আজ থেকেই টাকা নেবে Meta

Published on: October 1, 2026
WhatsApp Business Chat
---Advertisement---

হোয়াটসঅ্যাপে ব্যবসা করেন বা WhatsApp Business ব্যবহার করেন? তাহলে ১ অক্টোবর থেকে খরচের হিসাবটা একটু নতুন করে করতে হবে। কারণ, Meta তাদের WhatsApp Business Platform-এর মেসেজিং পরিষেবার দাম বদলেছে। এর ফলে নির্দিষ্ট সীমার বেশি সার্ভিস মেসেজ পাঠালে যেমন টাকা দিতে হবে, তেমনই এত দিন বিনামূল্যে থাকা কিছু ইউটিলিটি মেসেজের জন্যও এবার থেকে খরচ হবে।

ভারতে প্রতি ফোন নম্বরের জন্য প্রতি মাসে ১,০০০টি সার্ভিস মেসেজ বিনামূল্যে পাঠানো যাবে। এই সীমা পেরিয়ে গেলে প্রতিটি অতিরিক্ত সার্ভিস মেসেজের জন্য ০.১১৫ টাকা করে দিতে হবে।

WhatsApp Business Chat: কোন মেসেজে কত খরচ?

সার্ভিস মেসেজ বলতে মূলত গ্রাহকের সঙ্গে কথোপকথনের সময় ব্যবসার পক্ষ থেকে পাঠানো সাধারণ রিপ্লাইকে বোঝায়। কোনও গ্রাহক ব্যবসায়িক নম্বরে মেসেজ করলে ২৪ ঘণ্টার একটি কাস্টমার সার্ভিস উইন্ডো খোলে। সেই সময়ের মধ্যে মানব কর্মী বা তৃতীয় পক্ষের এআই সিস্টেমের মাধ্যমে এই ধরনের মেসেজ পাঠানো যায়। তবে এবার থেকে ওই ২৪ ঘণ্টার পরিষেবা উইন্ডোর মধ্যেও নির্দিষ্ট সীমার বেশি সার্ভিস মেসেজের জন্য টাকা দিতে হবে।

শুধু তাই নয়, ইউটিলিটি মেসেজও আর পুরোপুরি বিনামূল্যে থাকছে না। যেমন, কোনও গ্রাহক অর্ডার করার পর ‘আপনার অর্ডার পাঠানো হয়েছে’ বা অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান যে মেসেজ পাঠায়, সেগুলি ইউটিলিটি মেসেজের মধ্যে পড়ে। ভারতে এই ধরনের প্রতিটি ডেলিভার হওয়া মেসেজের জন্যও ০.১১৫ টাকা করে দিতে হবে। অথেনটিকেশন মেসেজের ক্ষেত্রেও একই হার প্রযোজ্য।

এর আগে মার্কেটিং, ইউটিলিটি এবং অথেনটিকেশন টেমপ্লেট মেসেজের জন্য টাকা নিত মেটা। কিন্তু সাধারণ সার্ভিস মেসেজের ক্ষেত্রে কোনও চার্জ ছিল না। এমনকী ২০২৫ সালের ১ জুলাই থেকে ২৪ ঘণ্টার কাস্টমার সার্ভিস উইন্ডোর মধ্যে পাঠানো ইউটিলিটি মেসেজও বিনামূল্যে ছিল।

চাপে Jio-Airtel, অগস্টে গ্রাহক সংখ্যায় বড় লাফ Vi-র

মার্কেটিং মেসেজের দাম অপরিবর্তিত

তবে মার্কেটিং মেসেজের ক্ষেত্রে ভারতে প্রতি ডেলিভার হওয়া মেসেজের দাম ০.৮৬৩১ টাকা থাকছে। মেটার প্রকাশিত এই দামগুলির সঙ্গে প্রযোজ্য কর বা তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীর অতিরিক্ত ফি যুক্ত হতে পারে।

মেটা বিজনেস এজেন্ট ব্যবহার করলেও আলাদা খরচ হবে। এ ক্ষেত্রে প্রতি ১০ লক্ষ টোকেনের জন্য বিশ্বব্যাপী ২ ডলার হারে চার্জ নেওয়া হবে। টোকেন হলো এআই যে পরিমাণ লেখা বা তথ্য প্রসেস করে, তা মাপার একটি একক।

তবে একটি ক্ষেত্রে গ্রাহকদের মেসেজ এখনও বিনামূল্যেই থাকবে। কোনও গ্রাহক WhatsApp-এ কোনও ব্যবসার বিজ্ঞাপনে ক্লিক করে সরাসরি কথোপকথন শুরু করলে সেই মেসেজের জন্য ব্যবসাকে চার্জ দিতে হবে না। কিন্তু ওই কথোপকথন যদি Meta Business Agent-এর মাধ্যমে পরিচালিত হয়, সেক্ষেত্রে AI ব্যবহারের জন্য আলাদা টোকেন-ভিত্তিক চার্জ দিতে হতে পারে। (WhatsApp Business Chat)

নতুন নিয়ম চালু হওয়ার আগে আরও একটি বিষয় ব্যবসায়ীদেরকে মাথায় রাখতে হবে। যে সমস্ত সংস্থা কোনও সলিউশন প্রোভাইডার বা সরাসরি ইন্টিগ্রেশনের মাধ্যমে WhatsApp Business Platform ব্যবহার করে, তাদের পেমেন্ট মেথড সেট করে রাখতে হবে। মেটা জানিয়েছে, ১ অক্টোবর থেকে যেসব ব্যবসার কোনও পেমেন্ট মেথড থাকবে না, তাদের সার্ভিস মেসেজ পাঠানো বন্ধ করে দেওয়া হতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now