রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চাপে Jio-Airtel, অগস্টে গ্রাহক সংখ্যায় বড় লাফ Vi-র

Published on: September 30, 2026
Vi Customer Increased
---Advertisement---

একদিকে জিও ও এয়ারটেলের চাপ, অন্যদিকে গ্রাহক টানার দৌড়ে বড়সড় চমক Vi-এর। চলতি বছরের অগস্টে সংস্থার গ্রাহক সংখ্যা যে হারে বেড়েছে, তা গত কয়েক মাসের তুলনায় বেশ নজরকাড়া। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র প্রকাশিত মাসিক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য।

Vi Customer Increased: অগস্টেই ৫০ লক্ষের বেশি নতুন গ্রাহক

TRAI-এর পরিসংখ্যান অনুযায়ী, অগস্ট ২০২৬-এ প্রায় ৫০.৬ লক্ষ নতুন ওয়্যারলেস গ্রাহক যোগ হয়েছে ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্কে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকেই ধীরে ধীরে গ্রাহক বাড়ছিল Vi-এর। তবে অগস্টের এই বৃদ্ধি আগের মাসগুলির তুলনায় অনেকটাই বেশি।

ফলে স্বাভাবিকভাবেই সংস্থার আগামী ত্রৈমাসিকের পারফরম্যান্সের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নতুন গ্রাহকদের বড় অংশ যদি ৪জি এবং ৫জি পরিষেবা ব্যবহার করেন, তাহলে তা Vi-এর জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

5G সম্প্রসারণ ও নতুন অফারে ভরসা?

Vi-এর গ্রাহক বৃদ্ধির পিছনে একাধিক কারণ থাকতে পারে। উন্নত নেটওয়ার্ক, তুলনামূলক আগ্রাসী বিপণন, নতুন অফার এবং বিভিন্ন এলাকায় 5G পরিষেবার সম্প্রসারণ—সব মিলিয়েই এই বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি Vi বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। সেই অর্থের একটি অংশ নেটওয়ার্ক সম্প্রসারণ এবং পরিকাঠামোয় বিনিয়োগ বা ক্যাপেক্সে কাজে লাগানো হচ্ছে। ফলে নেটওয়ার্কের উন্নতির সঙ্গে গ্রাহক বৃদ্ধির এই যোগসূত্রও নজরে আসছে।

সারা সপ্তাহ কাজের পর রবিবারই কেন ছুটি? জানেন কি আসল কারণটা?

Vi-এর বিরুদ্ধে অভিযোগ জিও-এয়ারটেলের

তবে Vi-এর এই গ্রাহক বৃদ্ধির সময়েই উঠেছে অন্য একটি অভিযোগ। রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাদের অভিযোগ, অন্য নেটওয়ার্ক থেকে Vi-তে নম্বর পোর্ট করতে চাওয়া গ্রাহকদের জন্য আলাদা বা বিশেষ অফার দেওয়া হচ্ছে। (Vi Customer Increased)

টেলিকম নিয়ম অনুযায়ী, নম্বর পোর্ট করার ক্ষেত্রে গ্রাহকদের জন্য এই ধরনের বৈষম্যমূলক অফার দেওয়ার বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার নজরে আসতে পারে। জিও এবং এয়ারটেলের দাবি, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগের সত্যতা এখনও নির্ধারিত হয়নি। তবে একদিকে অগস্টে Vi-এর গ্রাহক সংখ্যায় বড় লাফ এবং একই সময়ে অন্যদিকে এই অভিযোগ—দুই মিলিয়ে দেশের টেলিকম বাজারে নতুন করে চর্চা শুরু হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now