মাঝ আকাশে বিমানের ক্যাপ্টেনকে ছুরি দিয়ে হামলা এবং বিমান বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগ। সেই ঘটনার পরই সামনে আসছে (Flydubai Co-Pilot)ফ্লাইদুবাইয়ের অভিযুক্ত সহ-পাইলটের ব্যক্তিগত আচরণ ও মানসিকতার নানা তথ্য। এক সহকর্মীর দাবি, মাত্র আট মাস আগে সংস্থায় যোগ দেওয়া ওই পাইলট অত্যন্ত কট্টর ধর্মীয় মানসিকতার তার আচরণকে ‘ধর্মীয় উগ্রপন্থী’ বলেও বর্ণনা করেছেন ওই সহকর্মী। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য এখনও তদন্তাধীন।
দিনভর প্রার্থনা, মহিলাদের এড়িয়ে চলা
FlyDubai की फ्लाइट को हाईजैक करने वाला मुस्लिम पायलट को जब खींचकर कॉकपिट से फ्लाइट में मौजूद यात्रियों ने बाहर निकाला तब वो जिहादी अल्लाह हु अकबर के नारे लगा रहा था। https://t.co/BxGpaYYDEg
— Arvind Singh kushwaha (@ArvindKush001) October 1, 2026
ইজরায়েলের Channel 16-কে দেওয়া সাক্ষাৎকারে এক ফ্লাইদুবাইয়ের পাইলট দাবি করেছেন, (Flydubai Co-Pilot) অভিযুক্ত সহ-পাইলট দিনে অত্যন্ত বেশি প্রার্থনা করতেন। শুধু তাই নয়, তিনি মহিলাদের সঙ্গে হাত মেলাতেন না বলেও দাবি করেছেন ওই সহকর্মী। তাঁর কথায়, এই আচরণের কারণে সহকর্মীদের মধ্যে ওই পাইলটকে নিয়ে আলাদা ধারণা তৈরি হয়েছিল। যদিও হামলার নেপথ্যে অভিযুক্তের এই উগ্র ধর্মীয় মানসিকতা ছিল কি না তা জানা যায়নি।
মাত্র আট মাসের চাকরি
জানা গিয়েছে, (Flydubai Co-Pilot) অভিযুক্ত সহ-পাইলট প্রায় আট মাস আগে ফ্লাইদুবাইয়ে যোগ দিয়েছিলেন। তাঁর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ইজরায়েলি কর্মকর্তাদের দাবি, তিনি ওমানের নাগরিক। যদিও তাঁর নাগরিকত্ব নিয়েও রয়েছে ধোঁয়াশা। কয়েকটি রিপোর্টে তার দ্বৈত নাগরিকত্ব থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে। ইজরায়েলের পরিবহণমন্ত্রী মিরি রেগেভ এই ঘটনায় দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর প্রশ্ন, ইজরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক নেই এমন দেশের নাগরিক কীভাবে এই রুটে পাইলট হিসেবে কাজ করলেন।
কী ঘটেছিল ককপিটে?
দুবাই থেকে তেল আভিভগামী FZ1073 বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। আচমকাই ককপিটে ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে সহ-পাইলটের সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, ক্যাপ্টেনকে ছুরি দিয়ে হামলা করেন (Flydubai Co-Pilot) সহ-পাইলট এবং বিমানটি বিধ্বস্ত করানোর চেষ্টা করেন। কয়েক মিনিটের মধ্যে বিমানটি প্রায় ১৮ হাজার ফুট নীচে নেমে যায়।
তদন্তে ব্ল্যাক বক্স
বিমান থেকে দু’টি জরুরী সংকেত পাঠানো হয়। তার মধ্যে ৭৫০০ কোড ছিল, যা বিমান হাইজ্যাকের সংকেত। রক্তাক্ত অবস্থাতেও ক্যাপ্টেন মচ্ছর ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও ক্রুরা অভিযুক্তকে কাবু করেন। বিমানে থাকা আরও দুই ফ্লাইদুবাইয়ের পাইলট বিমানটি সৌদি আরবের তাবুতে নিরাপদে অবতরণ করান।
🚨NOW: Netanyahu reveals the FlyDubai flight terrorist hijacker underwent ISLAMIC INDOCTRINATION, now being interrogated "The attacker is lying there, and he says, K*LL ME. It’s CLEAR he was suic*dal. He was gonna down that plane." He was subdued after the Indian pilot UNLOCKED https://t.co/Xx1f1pb4im
— News Across USA (@chat2rono) October 1, 2026
(Flydubai Co-Pilot) অভিযুক্ত বর্তমানে হেফাজতে রয়েছেন। তাঁর হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত নয় এবং এখনও তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি। তদন্তকারীরা ব্ল্যাক বক্সের তথ্য ও যাত্রীদের ভিডিয়ো খতিয়ে দেখছেন। আহত ক্যাপ্টেন মচ্ছর এবং অভিযুক্ত সহ-পাইলট—দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রীদের প্রাণ বাঁচাতে দিয়েছিলেন নিজের প্রাণ, স্মিত মনে করাচ্ছেন নীরজাকে













1 thought on “দিনভর প্রার্থনা, মহিলাদের থেকে দূরত্ব; ফ্লাইদুবাই বিমানে হামলার নেপথ্যে সহ-পাইলটের ‘কট্টর’ মানসিকতা?”
Comments are closed.