রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নিম্নচাপের জেরে ফের বৃষ্টি? রইল আবহাওয়ার বড় আপডেট

Weather Update
---Advertisement---

পুজো দোরগোড়ায়। পাড়ায় পাড়ায় চলছে শেষ মুহূর্তে মণ্ডপ সজ্জার কাজ। এই পরিস্থিতিতে বঙ্গে ফের নিম্নচাপের আশঙ্কা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে (Low Pressure) পরিণত হতেই তার প্রভাবে আজ থেকে রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আগামীকাল, শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

Weather Update: মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি

আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ বৃহস্পতি এবং কাল শুক্রবার কয়েকটি জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি (Weather Update)।

বাংলাদেশের নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড মিজোরাম এলাকায় অবস্থান করছে। ক্রমশ শক্তি হারিয়ে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী দু-তিন দিনে ঝাড়খন্ড বিহার থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা সামান্য রয়েছে।

শুক্রবার হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্য জেলাতেও হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। কোনও জেলার দু’এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বাড়বে জলীয় বাষ্পজনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now