(Brazil Football Team) প্রায় ৫০ বছর পর ফের কলকাতার মাটিতে ব্রাজিলের ফুটবল-ঝড়। ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে যে শহরে পা রেখেছিলেন, সেই কলকাতাতেই এবার বর্তমান ব্রাজিল দল। বৃহস্পতিবার রাত ৮টা ৩৮ মিনিটে বিশেষ চার্টার্ড বিমানে শহরে নামে সেলেকাওরা। ৮টা ৪৫ নাগাদ কড়া নিরাপত্তায় বাইপাসের ধারের নির্দিষ্ট হোটেলে পৌঁছয় ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, মার্তিনেলি, মারকুইনহোসদের দল।
বজ্রআটুনিতে বিমানবন্দর থেকে হোটেল

(Brazil Football Team) ভিআইপি গেট দিয়ে বেরিয়ে হলুদ-সবুজ রঙের দু’টি বাসে ওঠেন ফুটবলাররা। পুলিশের দু’টি কনভয় এবং আলাদা ছ’টি গাড়িতে ব্রাজিলের কর্তাদের নিয়ে মাত্র ১১ মিনিটে বিমানবন্দর এলাকা ছাড়ে দল। সমর্থকদের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। তবে কয়েকজনের জার্সিতে ভিনিসিয়াস অটোগ্রাফ দেন। হোটেলে পৌঁছতেই ওঠে ‘ভিনি, ভিনি’ স্লোগান। কোচ কার্লো আন্সলত্তিকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়।
পেলের স্মৃতি উসকে বার্তা ব্রাজিলের
🇧🇷🇮🇳 GRAND WELCOME FOR 5-TIME WORLD CHAMPIONS BRAZIL! 🏆🔥 Brazil have arrived in Kolkata ahead of their international friendly against India on October 3 at VYBK. ⚽️ Brazil 🇧🇷 vs India 🇮🇳 — Let the football spectacle begin! 🔥 https://t.co/o7KBL8Wauw
— Megh Updates 🚨™ (@MeghUpdates) October 2, 2026
কলকাতায় আসার আগেই (Brazil Football Team) ব্রাজিল সমাজমাধ্যমে ২৪ সেপ্টেম্বর ১৯৭৭-এর স্মৃতি তুলে ধরে। মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২-২ ড্র হওয়া সেই ম্যাচে পেলে ৩০ মিনিট খেলেছিলেন। তাঁর পাশে ছিলেন ১৯৭০ বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস। এশিয়া সফরের অংশ হিসেবে হয়েছিল ম্যাচটি, পেলের অবসরের কয়েক সপ্তাহ আগে।
শুক্রবার সাংবাদিক বৈঠক ও অনুশীলন
শুক্রবার সকাল সাড়ে ১১টায় সাংবাদিক বৈঠকে আন্সলোত্তির সঙ্গে থাকবেন এক ব্রাজিলীয় ফুটবলার। বিকেল ৪টা থেকে ৫টা যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে দল। (Brazil Football Team) ভিনিদের জন্য নতুন করে সাজানো হয়েছে ড্রেসিংরুম, ডাগআউট ও আসন। উন্নত করা হয়েছে মাঠের ঘাস এবং দু’টি ট্রেনিং গ্রাউন্ডের মানও। ব্রাজিলের বিশেষজ্ঞরা মাঠের প্রস্তুতিতে সন্তুষ্ট বলে খবর।
গ্যালারিতে বসেছে সিট নম্বর, চলছে ফ্ল্যাগ হাতে মাঠে নামার মহড়া। ফিফার নিয়ম মেনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গ্যালারির লবিতে থাকবে ফুড স্টলও। শনিবার ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের আগে শুক্রবার অনুশীলনের পর আর কোনও কর্মসূচি নেই ব্রাজিলের।
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি, কড়া নিরাপত্তায় স্টেডিয়াম













1 thought on “পেলের শহরে ফিরল ব্রাজিল, ‘ভিনি-ভিনি’ চিৎকারে মুখর কলকাতা”
Comments are closed.