রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্রাজিল শিবিরে কাঁপন ধরাচ্ছেন ভারতের দুই তারকা, সতর্ক আন্সলোত্তি-মার্কুইনহোস

Published on: October 2, 2026
Carlos Ancelotti-Marquinhos
---Advertisement---

কলকাতায় পা রাখার পর থেকেই ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। (Carlos Ancelotti-Marquinhos) তারই মধ্যে আজ সাংবাদিক বৈঠকের শুরুতেই ভারতবাসীকে বাংলার মাটিতে নমস্কার জানিয়ে সৌজন্যের নজির গড়লেন ব্রাজিল কোচ কার্লো আন্সলোত্তি। ভারতের ফুটবলপ্রেমের কথাও উঠে এল তাঁর বক্তব্যে।

Carlos Ancelotti Marquinhos 1
ব্রাজিল কোচ কার্লো আন্সলোত্তির নমস্কার সৌজন্য

(Carlos Ancelotti-Marquinhos) আন্সলোত্তি বলেন, “এখানে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমরা জানি, এই অঞ্চলের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন। ভারতের বিরুদ্ধে খেলতে পেরে আমরা আনন্দিত। আমাদের ফুটবলাররা নিজেদের খেলার মান তুলে ধরবে। আশা করি, আপনারা এবং খেলোয়াড়রা ম্যাচটি উপভোগ করবেন।”

শুধু ভারতীয় ফুটবলপ্রেমীদের প্রশংসাই নয়, ভারতীয় দলের আক্রমণভাগ নিয়েও সতর্ক ব্রাজিল কোচ। বিশেষ করে রায়ান উইলিয়ামসকে নিয়ে তাঁর মন্তব্য, “রায়ান উইলিয়ামস একজন ভালো স্ট্রাইকার। আমার মনে হয়, সে আমাদের জন্য সত্যিই বিপজ্জনক হয়ে উঠতে পারে।” ফলে ভারতীয় ফরোয়ার্ডকে নিয়ে যে ব্রাজিলের পরিকল্পনায় আলাদা নজর রয়েছে, তা স্পষ্ট। (Carlos Ancelotti-Marquinhos)

Carlos Ancelotti Marquinhos 2 768x1024 1
ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহোস

ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ব্রাজিলের অধিনায়ক মার্কুইনহোস। তিনি বলেন, “ভারত এ বছর প্রায় ছ’টি ম্যাচ খেলেছে, যার মধ্যে একটি ম্যাচে জয় পেয়েছে। প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে। আমরা ভারতের খেলা বিশ্লেষণ করেছি। আমি গোলরক্ষক গুরপ্রীতের খেলা অনুসরণ করেছি। এটি তাঁর ৯০তম ম্যাচ, যা বড় সাফল্য।” অর্থাৎ, আগামীকাল মাঠে নামার আগে ভারতকে একেবারেই হাল্কা ভাবে নিচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে সাংবাদিক সম্মেলনে আরও একটি নজরকাড়া মুহূর্ত দেখা যায়। সাংবাদিকদের মধ্যে দাঁড়িয়েই আন্সেলোত্তির প্রেস কনফারেন্স শোনেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। প্রেস কনফারেন্স শেষে দু’জনের সাক্ষাৎ হয়। হাত মিলিয়ে হাসিমুখে ছবিও তোলেন খালিদ ও আন্সলোত্তি। ব্রাজিল-ভারত ম্যাচের আগে দুই কোচের এই সৌজন্য বিনিময়ও নজর কাড়ে।

জন্মদিনে লভলিনার সোনার পাঞ্চ, এশিয়াডে ইতিহাস ভারতীয় বক্সারের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ব্রাজিল শিবিরে কাঁপন ধরাচ্ছেন ভারতের দুই তারকা, সতর্ক আন্সলোত্তি-মার্কুইনহোস”

Comments are closed.