রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘একুশে মমতার পা ভাঙেনি’, পিজির রিপোর্ট দেখিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Published on: October 3, 2026
Suvendu Adhikari
---Advertisement---

২০২১-এর নন্দীগ্রাম ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট ঘিরে তৈরি হওয়া বিতর্ক ফের উসকে দিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিরুলিয়ার সেই ঘটনায় মমতার পায়ে কোনও ফ্র্যাকচারই হয়নি। পিজি হাসপাতালের চিকিৎসকদের রিপোর্টে ‘নো ফ্র্যাকচার’ লেখা রয়েছে বলেও দাবি তাঁর।

নন্দীগ্রামে পুরনো প্রসঙ্গ

শুক্রবার নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে গিয়ে ২০২১-এর ঘটনা তোলেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, গাড়ির দরজা একটি লোহার বিমে ধাক্কা খেয়ে ফিরে এসে মমতার পায়ে লাগে। তাতে সামান্য চোট লাগলেও পা ভাঙেনি। এরপরই ব্যান্ডেজ নিয়ে প্রচার করার অভিযোগ তোলেন তিনি।

‘রিপোর্ট আমার কাছে রয়েছে’

(Suvendu Adhikari) শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি পিজি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ওই ঘটনার রিপোর্ট সম্পর্কে জানতে পারেন। তাঁর দাবি, এক্স-রে প্লেট রোগীকে দেওয়া হলেও হাসপাতালের কাছে রিপোর্টের কপি থাকে। সেই রিপোর্ট তাঁর কাছে রয়েছে এবং সেখানে মমতার চিকিৎসকেরাই ‘নো ফ্র্যাকচার’ লিখেছিলেন। বর্তমান পুলিশমন্ত্রী হিসেবে চ্যালেঞ্জ করা হলে প্রমাণ প্রকাশ করবেন বলেও জানান তিনি।

ভোটের মুখে তদন্তের নির্দেশ

শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে ওই মেডিক্যাল রিপোর্টকে প্রমাণ হিসেবে সামনে আনেন শুভেন্দু। পাশাপাশি ঘটনার ফের তদন্তের নির্দেশ দেওয়ার কথাও জানান। তবে ৬ অক্টোবর নন্দীগ্রাম উপনির্বাচন থাকায় বর্তমানে আদর্শ আচরণবিধি কার্যকর। ভোটপর্ব শেষ হওয়ার পর তদন্ত এগোনোর কথা জানিয়েছেন তিনি। (Suvendu Adhikari)

২০২১-এ চোটের পর প্লাস্টার করা পায়ে হুইলচেয়ারে প্রচার করেছিলেন মমতা। সেই সময় তাঁর ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগানও রাজনৈতিকভাবে আলোচিত হয়েছিল। এবার পাঁচ বছর পর সেই ঘটনাই ফের নন্দীগ্রামের ভোটের ময়দানে বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে।

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মানুষ, সেবা সেতুতে পরিষেবা না মেলায় ক্ষোভ সোনারপুরে; কলকাতায় কবে শুরু ক্যাম্প?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘একুশে মমতার পা ভাঙেনি’, পিজির রিপোর্ট দেখিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর”

Comments are closed.