টলিউড থেকে রাজনীতি, তৃণমূল থেকে বিজেপি—মাত্র কয়েক মাসের ব্যবধানে অভিনেত্রী (Koel Mallick) কোয়েল মল্লিককে ঘিরে ফের চর্চা তুঙ্গে। এপ্রিল মাসে তৃণমূলের হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। জুলাইয়ে সেই পদ ছাড়ার পর এবার সেই পদের বিজেপির রাজ্যসভা প্রার্থী কোয়েল। রবিবার, ৪ অক্টোবর প্রকাশিত বিজেপির প্রার্থীতালিকায় পশ্চিমবঙ্গের একটি আসনে তাঁর আসল নাম রুক্মিণী মল্লিক রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেননি অভিনেত্রী।
তৃণমূলের টিকিটে রাজ্যসভায়
২০২৬ সালের এপ্রিল মাসে তৃণমূলের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হন (Koel Mallick) কোয়েল। ৬ এপ্রিল সাংসদ হিসেবে শপথ নেন তিনি। তবে সংসদের কোনও অধিবেশনে যোগ দেওয়ার আগেই ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইস্তফার আগে ইমেলের মাধ্যমে দলীয় নেতৃত্বকে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কোয়েল।
১৬ অক্টোবর ভোট
কোয়েলের ছেড়ে যাওয়া আসনেই আগামী ১৬ অক্টোবর রাজ্যসভা উপনির্বাচন। দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন হবে ভোটগ্রহণ। ৬ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।
বিজেপির তালিকায় কোয়েল
আজ বিজেপির প্রকাশিত প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের আসনের জন্য রুক্মিণী মল্লিকের নাম রয়েছে। এর আগে জুলাইয়ে বিজেপি নেতা সুনীল বনসলের সঙ্গে (Koel Mallick) কোয়েলের সাক্ষাৎ ঘিরে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও এখনও তাঁর আনুষ্ঠানিক বিজেপি-যোগের খবর প্রকাশ্যে আসেনি।
কে এই কোয়েল মল্লিক?
(Koel Mallick) কোয়েল মল্লিক বাংলা ছবির পরিচিত মুখ। তাঁর আসল নাম রুক্মিণী মল্লিক। তিনি বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিকের মেয়ে। মডার্ন হাই স্কুল ফর গার্লসের পর গোখেল মেমোরিয়াল গার্লস কলেজে পড়াশোনা করেন। মনোবিজ্ঞানে বি.এসসি অনার্স করেছেন তিনি। ২০১৩ সালে নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। অভিনয় জগতের জনপ্রিয় মুখ থেকে চলতি বছরই তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশ।
‘একুশে মমতার পা ভাঙেনি’, পিজির রিপোর্ট দেখিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর












1 thought on “রাজ্যসভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক, দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিনে ভোট”
Comments are closed.