ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে বিশেষ সম্মান দেওয়ার প্রস্তাব দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী বছর জেরুজালেমের মাউন্ট হার্জেলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের দিয়ে মশাল প্রজ্বলন করাতে চান তিনি। এই সম্মানকে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অন্যতম সর্বোচ্চ সম্মান হিসেবে ধরা হয়। (Smit Machchhar)
পাইলটকে ‘নায়ক’ বললেন নেতানিয়াহু
শনিবার স্মিত মাচ্ছারের সঙ্গে আবেগঘন কথোপকথনে যোগ দেন নেতানিয়াহু। ফ্লাইদুবাইয়ের দুবাই-তেল আভিভ বিমানের ককপিটে হামলার সময় পাইলটের সাহসিকতার প্রশংসা করেন তিনি। (Smit Machchhar) নেতানিয়াহু বলেন, ভারত এবং গোটা বিশ্বের কাছে একজন নায়ক স্মিত। এর পরেই মোদি ও স্মিতকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানোর আমন্ত্রণ জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং স্মিত তাঁর ভাল বন্ধু। এই অনুষ্ঠানে মশাল প্রজ্বলনের সম্মান তিনি তাঁদের দিতে চান।
কী হয়েছিল বিমানের ককপিটে?
নেতানিয়াহু ঘটনার শুরু কী ভাবে হয়েছিল, তা জানতে চান স্মিতের কাছে। পাইলট জানান, তিনি বিমানের সামনের দিকে তাকিয়ে ছিলেন। কয়েক মিনিট পর আচমকাই তাঁর মাথার পিছনে আঘাত করা হয়। প্রথমে তিনি ভেবেছিলেন, বিমানে কোনও বড় সমস্যা হয়েছে। পরে পরপর আঘাত আসতে থাকায় বুঝতে পারেন, সহকারী পাইলটই তাঁকে আক্রমণ করছেন। (Smit Machchhar)
এর পর ককপিটের দরজা খোলার চেষ্টা করেন স্মিত। এক বার দরজা খুললেও হামলাকারী সেটি ফের বন্ধ করে দেন। আহত অবস্থাতেও তিনি আবার দরজা খোলার চেষ্টা করেন। শেষ পর্যন্ত দরজা খুলতে সক্ষম হন তিনি। এর পর বাইরে থাকা যাত্রী ও বিমানকর্মীরা ককপিটে ঢুকে তাঁকে সাহায্য করেন।
ঘটনাটি ঘটে ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে। বিমানটি দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল। হামলার পর বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। (Smit Machchhar)
‘আপনি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন’
স্মিতের সাহসিকতার প্রশংসা করে নেতানিয়াহু বলেন, অসম্ভব পরিস্থিতিতেও তাঁর বিচারবুদ্ধি ও সাহস তাঁকে মুগ্ধ করেছে। তাঁর মতে, স্মিত বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্যও পাইলটকে শুভেচ্ছা জানান তিনি।
কী এই বিশেষ সম্মান?
ইজরায়েলের স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি জেরুজালেমের মাউন্ট হার্জেলে হয়। মেমোরিয়াল ডে-র পর এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবসের উদ্যাপন শুরু হয়। ১৯৫০ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। সাধারণত ইজরায়েলি সমাজে বিশেষ অবদান রাখা ১২ জনকে মশাল জ্বালানোর জন্য বেছে নেওয়া হয়। এই সম্মান সাধারণত ইজরায়েলের নাগরিকদেরই দেওয়া হয়। তবে স্মিতের সাহসিকতার কথা মাথায় রেখে তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চান নেতানিয়াহু। ফলে আগামী বছরের অনুষ্ঠানে মোদি ও স্মিতকে একসঙ্গে দেখা যেতে পারে। (Smit Machchhar)











2 thoughts on “মোদি ও ফ্লাইদুবাইয়ের পাইলটকে বিশেষ আমন্ত্রণ নেতানিয়াহুর, ইজরায়েলের স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান”
Comments are closed.