ফ্লাইদুবাইয়ের দুবাই-তেল আভিভগামী বিমানে নাশকতার চেষ্টার অভিযোগে সহ-পাইলট হামাম আলহাম্মামিকে নিয়ে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। তাঁর নামে থাকা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে উগ্রপন্থীদের ছবি এবং মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে CNN। তবে ওই অ্যাকাউন্টগুলি সত্যিই আলহাম্মামির কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। (Flydubai Attack)
জঙ্গিদের ছবি পোস্টের দাবি
CNN-এর রিপোর্ট অনুযায়ী, হামাম আলহাম্মামি নামে একটি LinkedIn অ্যাকাউন্টে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে দুটি পোস্ট করা হয়েছিল। পরে অ্যাকাউন্টটি মুছে দেওয়া হয়। একটি পোস্টে বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানের ককপিটের ভিডিয়ো ছিল। সেখানে ইজরায়েলের বিমান সংস্থা El Al-এর একটি বিমানও দেখা যায়। ভিডিয়োটির শেষে আল কায়দার প্রাক্তন নেতা আয়মান আল-জাওয়াহিরির ছবি ছিল বলে দাবি করা হয়েছে। (Flydubai Attack) ২০০৯ সালের একটি আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত হুমাম খলিল আবু-মুলাল আল-বালাওয়ির ছবিও সেখানে ছিল বলে জানা গিয়েছে। এবং আর একটি পোস্টে মক্কা, মদিনা এবং জেরুজালেমের ছবি দিয়ে তৈরি একটি AI ছবি ছিল।সেখানে অপমান না মানা, মৃত্যুকে ভয় না পাওয়া এবং সম্মান রক্ষার কথা লেখা ছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। (Flydubai Attack)
তবে এই পোস্টগুলি আলহাম্মামি নিজে করেছিলেন কি না, তা এখনও জানা যায়নি। অন্য কেউ তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করেছিল কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য
আলহাম্মামির বলে দাবি করা এক্স অ্যাকাউন্ট নিয়েও তদন্ত চলছে। CNN জানিয়েছে, ওই অ্যাকাউন্টে নিজেকে অত্যন্ত ধর্মপ্রাণ হিসেবে তুলে ধরেছিলেন তিনি। নারীদের নিয়েও বেশ কিছু বিতর্কিত মন্তব্য ছিল বলে দাবি করা হয়েছে। ২০২২ সালের একটি পোস্টে তিনি লিখেছিলেন, তাঁর মা তাঁর জন্য পাত্রী খুঁজছিলেন। তাঁর শর্ত ছিল, বিয়ের পর স্ত্রী নিকাব পরবেন এবং চাকরি করবেন না। প্রথমে অনেক পরিবার এই শর্ত মানতে চায়নি। পরে তিনি পাইলট বলে জানার পর পরিস্থিতি বদলায় বলে ওই পোস্টে দাবি করা হয়েছিল। ও আর একটি পোস্টে মিশ্র নারী-পুরুষের কর্মক্ষেত্রকে নারীদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করা হয়েছিল বলে CNN জানিয়েছে। (Flydubai Attack)
ওমানে বিমান চালানোয় নিষেধাজ্ঞার দাবি
আলহাম্মামি ওমানের নাগরিক। তাঁর জন্ম সংযুক্ত আরব আমিরশাহীতে। তাঁর বাবা ওমানি এবং মা সিরিয়ার নাগরিক। রিপোর্ট অনুযায়ী, উগ্রপন্থী মতাদর্শের আশঙ্কায় ওমানে তাঁকে বিমান চালাতে নিষেধ করা হয়েছিল। তবে প্রশাসনিক কাজে থাকার অনুমতি ছিল। তাঁর LinkedIn প্রোফাইল অনুযায়ী, Oman Air-এ প্রায় সাত বছর কাজ করেছিলেন আলহাম্মামি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তিনি সেই চাকরি ছাড়েন। পরে জুনে Royal Air Moroc-এ যোগ দেন। চলতি বছরের জানুয়ারিতে সেই চাকরিও ছাড়েন। এরপর ফ্লাইদুবাইয়ে যোগ দেন। (Flydubai Attack)
ব্রিটেনে বিমান ব্যবস্থাপনা পড়াশোনা
ABC News-এর সূত্র অনুযায়ী, আলহাম্মামির সঙ্গে যুক্ত বলে মনে করা একটি অনলাইন প্রোফাইলে বুকিংহামশিরে নিউ ইউনিভার্সিটিতে অভিয়েশন ম্যানেজমেন্ট পড়ার কথা ছিল। ২০২৩ সালে তিন বছরের দূরশিক্ষা কোর্স শেষ করে তিনি ডিগ্রি পান বলে জানা গিয়েছে। তবে সেখানে তিনি পাইলটের প্রশিক্ষণ নেননি। এরপর ফ্লাইদুবাইয়ের বিমানে হামলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিমানটিতে ১৭০-র বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন শিশু ছিল। (Flydubai Attack)













1 thought on “সহ-পাইলটের সোশ্যাল মিডিয়ায় জঙ্গিদের ছবি-মহিলাদের নিয়ে আপত্তিকর পোস্ট, ফ্লাইদুবাই কাণ্ডে প্রকাশ্যে নতুন তথ্য”
Comments are closed.