রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ত্রাণ দিতে গিয়ে বিপত্তি, হেলিকপ্টার থেকে পড়া প্যাকেটের আঘাতে মৃত্যু

Published on: October 4, 2026
---Advertisement---

বিহারের বন্যায় আক্রান্ত সারন জেলায় ত্রাণ বিলির সময় দেখা গেল মর্মান্তিক ঘটনা। হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। শুক্রবার বিকেলে আমনৌর থানার অন্তর্গত পরশুরামপুর গ্রামে একটি ত্রাণ শিবিরের কাছে ঘটনাটি ঘটে। মৃতের নাম অনিল কুমার সিংহ। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। (Bihar Helicopter Relief Incident)

ত্রাণের প্যাকেট মাথায় পড়ার অভিযোগ

মারহৌড়া মহকুমার পুলিশ আধিকারিক (SDPO) সবিন্দ্র কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ হেলিকপ্টার থেকে একটি ত্রাণের প্যাকেট ফেলা হয়। সেই প্যাকেটটি অনিল কুমার সিংহের মাথায় পড়ে বলে অভিযোগ। ঘটনায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অনিলের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

মাথায় আঘাতের চিহ্ন মেলেনি

তবে ঘটনাটি নিয়ে কিছুটা ধোঁয়াশাও রয়েছে। আমনৌর থানার ওসি বিমলেশ কুমার জানান, গ্রামবাসীদের দাবি, ত্রাণের প্যাকেটের আঘাতেই অনিলের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর মাথা বা শরীরের অন্য কোনও অংশে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ। (Bihar Helicopter Relief Incident)

হেলিকপ্টারের হাওয়ায় আহত মহিলা

এদিন একই এলাকায় আরও একটি ঘটনা ঘটে। নিচু দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রবল হাওয়ায় একটি টিনের ছাউনি উড়ে যায়। সেই টিনের আঘাতে এক মহিলা পায়ে সামান্য চোট পান। তাঁকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে পুলিশ জানিয়েছে। (Bihar Helicopter Relief Incident)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ত্রাণ দিতে গিয়ে বিপত্তি, হেলিকপ্টার থেকে পড়া প্যাকেটের আঘাতে মৃত্যু”

Comments are closed.