মধ্যপ্রদেশের সাগরের টিলি এলাকার একটি ছাত্রী হোস্টেলের বাথরুম থেকে উদ্ধার হল প্রায় ১০ ফুট লম্বা অজগর। বাথরুমে ঢুকে বিশাল সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রীরা। সঙ্গে সঙ্গে আবাসন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে সাপ উদ্ধারকারী আকিল বাবা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। (Madhya Pradesh Python)
বাথরুমে ঢুকতেই নজরে অজগর
জানা গিয়েছে, আবাসনের বাথরুমে ঢোকার পরই ছাত্রীরা অজগরটিকে দেখতে পান। বিশাল সাপটি দেখে তাঁরা আর ঝুঁকি নেননি। দ্রুত আবাসন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে আকিল বাবা সেখানে পৌঁছন। (Madhya Pradesh Python) বাথরুমে গিয়ে অজগরটির অবস্থান খুঁজে বের করেন তিনি। এরপর সতর্কতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। সাপটিকে বাগে আনতে শেষ কসরত করতে হয় তাঁকে। শেষ পর্যন্ত অজগরটিকে নিরাপদে ধরে বাথরুম থেকে বের করে আনেন আকিল বাবা। ঘটনায় কোনও ছাত্রী বা কর্মী আহত হননি। অজগরটিরও কোনও ক্ষতি হয়নি।
পাহাড়ি এলাকার জন্য সাপের আনাগোনা
আকিল বাবা জানান, টিলি এলাকা পাহাড়ি ও গাছপালায় ঘেরা জায়গার কাছাকাছি হওয়ায় সেখানে সাপের আনাগোনা নতুন নয়। আশপাশের বিভিন্ন বাড়ি ও ভবনে আগেও অজগর দেখা গিয়েছে। তাঁর দাবি, এখনও পর্যন্ত ওই এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৭৫টি অজগর উদ্ধার করেছেন তিনি। উদ্ধার করা অজগরগুলিকে পরে বন দফতরের আধিকারিকদের উপস্থিতিতে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি। (Madhya Pradesh Python)
বন্য পরিবেশে ছাড়ার প্রস্তুতি
উদ্ধার হওয়া ১০ ফুটের অজগরটিকেও নিরাপদে তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে সাপ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আকিল বাবা। (Madhya Pradesh Python)











2 thoughts on “ছাত্রীদের হোস্টেলের বাথরুমে ১০ ফুটের অজগর! কী করে উদ্ধার?”
Comments are closed.