রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প, সোনারপুর দক্ষিণে স্বাস্থ্যশিবির ও রক্তদান

Published on: October 4, 2026
Sonarpur Health Camp
---Advertisement---

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর আয়োজন করা হলো দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কে ডি গার্ডেনে। সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মূলত সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে গুরুত্ব দেওয়া হয়। (Sonarpur Health Camp)

শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল। সাধারণ নাগরিকদের সুগার পরীক্ষা, ইসিজি, চোখ ও দাঁতের পরীক্ষা করা হয়। পাশাপাশি মহিলা রোগ বিশেষজ্ঞ-সহ বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। এর সঙ্গে আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও। ফলে একই জায়গায় স্বাস্থ্য পরীক্ষা থেকে চিকিৎসকের পরামর্শ এবং রক্তদানের সুযোগ পান এলাকার বাসিন্দারা।

শিবিরে আসা এলাকার বাসিন্দা সায়নী নস্কর জানান, তিনি ওই স্বাস্থ্য শিবিরে চোখ পরীক্ষা করিয়েছেন। তাঁর কথায়, অনেক সাধারণ মানুষের পক্ষে নিয়মিত চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করানো সম্ভব হয় না। সেই জায়গায় এই ধরনের বিনামূল্যের স্বাস্থ্যশিবির তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের চিকিৎসকের পাশাপাশি দাঁতের চিকিৎসক, মহিলা রোগ বিশেষজ্ঞ এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা থাকায় স্থানীয় বাসিন্দারা উপকৃত হয়েছেন বলেও জানান তিনি।

ছাত্রীদের হোস্টেলের বাথরুমে ১০ ফুটের অজগর! কী করে উদ্ধার?

কিষান মোর্চার সদস্য অরুণ সরকার বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের মানুষের সেবায় কাজ করার সংকল্প নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য, মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার কাজেই তাঁরা নিজেদের নিয়োজিত করতে চান।

বিজেপি মোর্চার সাংগঠনিক জেলা সভাপতি সুস্মিতা দত্ত জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে সুগার পরীক্ষা, ইসিজি, চোখ পরীক্ষা-সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। রাজপুর-সোনারপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যাতে সহজে এই পরিষেবা পেতে পারেন, সেই লক্ষ্যেই শিবিরটি করা হয়েছে বলে জানান তিনি। (Sonarpur Health Camp)

আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনের পাশাপাশি মানুষের প্রয়োজনের সময়ে তাঁদের পাশে দাঁড়ানোই এই ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল উদ্দেশ্য। স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান—দুই পরিষেবাকে একসঙ্গে রেখে স্থানীয় বাসিন্দাদের জন্য দিনভর এই কর্মসূচি চালানো হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now