(Koel Mallick) তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর অবশেষে জল্পনার অবসান। গতকাল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। মুরলিধর লেনের বিজেপি কার্যালয়ে দলের পতাকা হাতে তুলে নেওয়ার পর সরাসরি বিধানসভায় পৌঁছন তিনি। সেখানেই আগামী ১৬ অক্টোবর উপনির্বাচনে বিজেপির রাজ্যসভা প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কোয়েল।
Kolkata, West Bengal: After resigning as an MTMC Rajya Sabha MP, actor Koel Mallick reached the BJP office today and joined the BJP. She then went directly to the Assembly, where she will file her nomination as the BJP’s Rajya Sabha candidate https://t.co/eyMycT1P5Y
— IANS (@ians_india) October 5, 2026
Table of Contents
‘বিশাল বড় দায়িত্ব’, বললেন কোয়েল
বিজেপিতে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে (Koel Mallick) কোয়েল বলেন, “আমি ধন্য ও সম্মানিত মনে করছি নিজেকে। এটা বিশাল বড় দায়িত্ব। শেষ কয়েক মাস ধরে যে ধরনের উন্নয়ন শুরু হয়েছে, অনেক বেশি কাজ আসুক। কোনওরকমভাবে যদি আমি সাহায্য করতে পারি, নিজেকে ভীষণভাবে ধন্য মনে করব। একটা প্ল্যাটফর্ম পেলে স্বাভাবিকভাবে ক্ষমতা অনেকটা বেড়ে যায়, সেই সুযোগ পেয়ে আমি আনন্দিত। নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই তাঁরাই আমাকে মনোনীত করেছেন। ”
#Watch: Actress Koel Mullick joins #BJP, a day after being nominated to the Rajya Sabha by the party. Says, “The development in the state in the last few months inspired her to join the BJP.” https://t.co/nShR5hboys
— Pooja Mehta (@pooja_news) October 5, 2026
মানুষের জন্য কাজ করার সুযোগকেই নিজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমি চাই বাংলার মানুষ যেন সবাই আনন্দে থাকে, কাজ বাড়ে।” কর্মসংস্থানের অভাব থেকেই সমাজে ‘টক্সিসিটি’ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বাংলায় আরও স্কুল ও উন্নত শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ছোটবেলার অভিজ্ঞতার কথা
মানুষের সেবার ইচ্ছা তাঁর ছোটবেলা থেকেই বলে জানান (Koel Mallick) কোয়েল। তিনি বলেন, “ছোটবেলা থেকে আমার মা আমাকে নিয়ে যেতেন মিশনারিজ অফ চ্যারিটিতে। ভগবানের আশীর্বাদে আমি একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মেছি। তাই বাইরের পৃথিবীটা ছোটবেলা থেকেই দেখেছি।” সেই অভিজ্ঞতা থেকেই মানুষের জন্য কাজ করার ইচ্ছা তৈরি হয়েছিল বলে জানান তিনি।
তৃণমূল ছাড়া নিয়ে কী বললেন?
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি কোয়েল। বরং তাঁর বক্তব্য, “দুটো ভিন্নমতের দল। প্রতিটা দল তাদের নিজের মতো করে ভালো করার চেষ্টা করে। আমার সবথেকে বড় ধর্ম মনুষ্যত্ব। এদের ওপর আমার কোনও রাগ নেই। আমি সাইকোলজি স্টুডেন্ট। আমার সেই মানবিকতা এবং মানসিকতা রয়েছে। অন্যকে ছোট করে বা অপমান করে তাঁরা যে মানসিক আনন্দ পেয়েছেন, সেটা তাঁদের ক্ষোভ। তাই এদের উপর আমার শুধুমাত্র সহানুভূতি আছে।”
(Koel Mallick) তিনি আরও বলেন, “প্রত্যেকটা দল নিজেদের মতো করে ভালো কাজ করার চেষ্টা করে। কাউকে ছোট না করে বিজেপিতে যোগদান করেছি।”
বাংলায় শিল্প ও কর্মসংস্থানের বার্তা
আগামী দিনে বাংলায় আরও শিল্প আসুক, কর্মসংস্থান বাড়ুক—এটাই তাঁর অন্যতম লক্ষ্য। (Koel Mallick) কোয়েলের কথায়, “আমি চাই পশ্চিমবঙ্গে শিল্প আসুক, মানুষ কাজ পাক এবং মানুষ আনন্দে থাকুক।” মানুষের জীবনে কোনও ইতিবাচক পরিবর্তন আনতে পারলেই নিজের রাজনীতিতে আসা সার্থক হবে বলেও জানান তিনি।
তৃণমূলের সাংসদ হিসেবে গত ৬ এপ্রিল থেকে দায়িত্বে ছিলেন কোয়েল। বিধানসভা নির্বাচনের পর ১৬ জুলাই রাজ্যসভা থেকে ইস্তফা দেন তিনি। এরপর থেকেই বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অভিনেত্রী।
পরিবারের সঙ্গে ঝাড়গ্রাম বেড়াতে গিয়ে নিখোঁজ বৌমা, বারুইপুরের বাড়িতে শুধুই অপেক্ষা












1 thought on “‘মানুষের সেবা করতে চাই’, বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন কোয়েল মল্লিকের”
Comments are closed.