দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল। গত পরশু থেকে গতকাল সকাল পর্যন্ত দফায় দফায় অশান্তি হয় বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষের মোট সাতজন আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ক্যানিং থানার পুলিশ সাতজনকে আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।(Canning BJP Clash)
অসিত মণ্ডলকে মারধরের অভিযোগ
অভিযোগ, বিজেপির জেলা কমিটির প্রাক্তন সদস্য অসিত মণ্ডলকে ক্যানিং রেল মাঠ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। তাঁর মাথা, হাত ও পিঠে আঘাত লাগে। অসিতের অভিযোগ, তাঁর বাড়িতেও ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। তাঁর স্ত্রী ও পুত্রও ঘটনায় রেহাই পাননি বলে দাবি। (Canning BJP Clash) এর পর ক্যানিং হাসপাতাল মোড়ে বিজেপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। টিভি মনিটর, কম্পিউটার, চেয়ার, টেবিল-সহ একাধিক জিনিস ভাঙা হয়। ওই অফিস থেকে প্রায় দেড় লক্ষ টাকার জিনিস লুট হয়েছে বলেও অভিযোগ।
আটকদের নিয়ে রাজনৈতিক চাপানউতোর
পুলিশের হাতে আটক সাতজনের বেশিরভাগই হিন্দু জাগরণ মঞ্চের সদস্য বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের মধ্যে কয়েকজন ৪ অক্টোবরের পর বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে আজ বারুইপুর আদালতে তোলা হতে পারে। ঘটনা নিয়ে বিজেপি নেতা সঞ্জয় কুমার নায়েক বলেন, পুরো বিষয়টি তাঁর কাছে এখনও পরিষ্কার নয়। প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে কারা কী করেছে, তা খতিয়ে দেখতে হবে। তাঁর কথায়, বিজেপি ৪ অক্টোবরের পর স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কোনও বাড়িতে হামলা, ভাঙচুর বা কারও উপর হাত তোলা যাবে না। তাহলে কেন এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটছে, তা তদন্ত করে দেখা দরকার। (Canning BJP Clash)
এর সঙ্গে সঞ্জয় আরও বলেন, দলের ‘সেবা সংকল্প’ ও ‘সেবা সেতু’ কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার কথা। সেখানে সংঘর্ষের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানানো হবে। (Canning BJP Clash)












2 thoughts on “ক্যানিংয়ে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ, ভাঙচুর-লুটের অভিযোগে আটক ৭”
Comments are closed.