রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পেমেন্টের ভুয়ো মেসেজ দেখিয়ে গয়না হাতানোর অভিযোগ, নরেন্দ্রপুরে পুলিশের জালে মহিলা

Published on: October 4, 2026
---Advertisement---

পেমেন্ট ‘সাকসেসফুল’ দেখানো মেসেজ দেখিয়ে সোনার গয়না হাতানোর অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার এক মহিলা। ধৃতের নাম মধুরিমা দাস। তিনি লেক থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। (Gold Jewellery Fraud)

২২ হাজার টাকার গয়না নিয়ে ‘প্রতারণা’

ঘটনার সূত্রপাত ২৯ অগস্ট ২০২৬। নরেন্দ্রপুরের লস্করপুর কালীবাজারের এক সোনার দোকানে গিয়েছিলেন ওই মহিলা। দোকানের মালিক তারক কর্মকারের দাবি, ৩৬ বছর বয়সি ওই মহিলা কানের একটি গয়না দেখেন। (Gold Jewellery Fraud) ২২-২৫ হাজার টাকার মধ্যে গয়না চান তিনি। শেষে ২২,২৯৭ টাকার একটি গয়না পছন্দ করেন। অভিযোগ, টাকা দেওয়ার সময় তিনি জানান, বাবার অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা পাঠাবেন। দোকানের অ্যাকাউন্ট নম্বর নিয়ে তিনি টাকা পাঠান। নিজের মোবাইলে ‘পেমেন্ট সাকসেসফুল’ দেখান। এমনকী তাঁর অ্যাকাউন্ট থেকে ২২,২৯৭ টাকা কেটে নেওয়া হয়েছে বলেও একটি মেসেজ দেখান। (Gold Jewellery Fraud)

কিন্তু তারকবাবুর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। মহিলা জানান, অনলাইন লেনদেনে সময় লাগতে পারে। ১৫-৩০ মিনিটের মধ্যে টাকা চলে আসবে বলে দাবি করেন তিনি। পরে দোকান মালিক ব্যাঙ্কের মহেশতলা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেন। ব্যাঙ্ক থেকেও টাকা জমা না পড়ার কথা জানানো হয়। তিন দিন অপেক্ষার পর থানায় অভিযোগ করেন তিনি।

অন্য দোকানেও একই অভিযোগ

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত এগোয়। চৌহাটি এলাকার আরও একটি সোনার দোকানে একইভাবে গয়না নিতে গেলে দোকানদারের সন্দেহ হয়। তিনি পুলিশে খবর দেন। দোকানের গেট বন্ধ করে মহিলাকে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। তদন্তের পর গ্রেফতার করা হয় মধুরিমাকে। পুলিশের প্রাথমিক দাবি, বাদুড়িয়া, খড়দহ, রাজারহাট-সহ একাধিক এলাকায় একই ধরনের অভিযোগ রয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোনার গয়নাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। (Gold Jewellery Fraud)

ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ

নরেন্দ্রপুর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক রতন কর্মকার জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ একাধিক জায়গা থেকে আসছে। তাঁর পরামর্শ, শুধু মোবাইলে পেমেন্ট সফল হওয়ার মেসেজ দেখে গয়না দেওয়া যাবে না। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কি না নিশ্চিত হওয়ার পরেই পণ্য দিতে হবে। (Gold Jewellery Fraud)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পেমেন্টের ভুয়ো মেসেজ দেখিয়ে গয়না হাতানোর অভিযোগ, নরেন্দ্রপুরে পুলিশের জালে মহিলা”

Comments are closed.