রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মেন্টর থেকে এবার হেড কোচ, দিল্লির দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

Published on: October 6, 2026
---Advertisement---

২০২৭ সালের IPL এর আগে দিল্লি ক্যাপিটালসে বড় পরিবর্তন। দলের নতুন কোচ হলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ৬ অক্টোবর, মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজ়ির তরফে সৌরভের নিয়োগের কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। দীর্ঘদিন IPL ট্রফির অপেক্ষায় থাকা দিল্লি এবার সেই খরা কাটাতে মহারাজের উপর ভরসা রাখল। (Sourav Ganguly)

মেন্টর থেকে এবার কোচ

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের সম্পর্ক নতুন নয়। রিকি পন্টিং হেড কোচ থাকার সময় দলের ডিরেক্টর অফ ক্রিকেট এবং মেন্টর ছিলেন তিনি। এবার সেই ডাগআউটেই আরও বড় দায়িত্ব নিয়ে ফিরছেন সৌরভ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হয়েছেন তিনি। এবার IPL-এর মূল দলের দায়িত্বও তাঁর হাতে তুলে দিল দিল্লি। (Sourav Ganguly) ২০০৮ সালে IPL শুরু হওয়ার পর এখনও ট্রফি জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজ়িটি। গত মরশুমে হেমাঙ্গ বাদানির নেতৃত্বাধীন কোচিং টিমকে সরিয়ে নতুন করে দল সাজানোর পথে হাঁটল দিল্লি।

সৌরভের বার্তা, ‘টাইগার ইজ ব্যাক’

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো প্রকাশ করে সৌরভের নিয়োগের কথা জানায় দিল্লি ক্যাপিটালস। ভিডিয়োতে সৌরভের বার্তা, দীর্ঘদিন ধরে ট্রফির অপেক্ষায় রয়েছে দিল্লি। এবার সেই অপেক্ষা শেষ করার সময় এসেছে। তাঁর কথায়, “টাইগার ইজ ব্যাক।” (Sourav Ganguly)

যুবরাজ-ভাস-মিশ্রকে নিয়ে টিম

সৌরভকে সামনে রেখেই নতুন কোচিং স্টাফ তৈরি করেছে দিল্লি। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সৌরভের এক সময়ের সতীর্থও তিনি। পেস বোলিং কোচ হয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন বাঁহাতি পেসার চামিন্ডা ভাস। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন ভারতের প্রাক্তন লেগ-স্পিনার অমিত মিশ্র।

ফিরছেন ঋষভ

দিল্লির সমর্থকদের জন্য আরও বড় খবর ঋষভ পন্থের প্রত্যাবর্তন। লখনউ সুপার জায়ান্টসে দুই মরশুম কাটানোর পর ২০২৭ সালে ফের দিল্লির জার্সিতে দেখা যাবে তাঁকে। অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ এবং কেএল রাহুলকে সামনে রেখেই নতুন দল গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। (Sourav Ganguly)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মেন্টর থেকে এবার হেড কোচ, দিল্লির দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়”

  1. Pingback: Smit Machchhar:

Comments are closed.