রঞ্জি ট্রফির নতুন মরসুমে (Bengal Team) বাংলার নেতৃত্বে কোনও বদল হল না। জল্পনা ছিল, নেতৃত্বের ব্যাটন হয়তো এবার সুদীপ ঘরামি বা সুদীপ চট্টোপাধ্যায়ের হাতে যেতে পারে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিল সিএবি। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে বাংলার অধিনায়ক থাকছেন অভিমন্যু ঈশ্বরণ। সহ-অধিনায়ক সুদীপ কুমার ঘরামি।
দিল্লির বিরুদ্ধে প্রথম পরীক্ষা

রবিবার, ১১ অক্টোবর থেকে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে দিল্লির বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা। (Bengal Team) প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে সিএবি। বুধবার দল নির্বাচনের বৈঠকে নির্বাচকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কোচ লক্ষ্মীরতন শুক্লা।
পেস ত্রিফলায় ভরসা

কল্যাণীর পিচ সাধারণত পেসারদের সাহায্য করে। তাই বাংলার প্রধান অস্ত্র পেস আক্রমণ। (Bengal Team) দলে রয়েছেন মহম্মদ শামি, আকাশ দীপ এবং মুকেশ কুমার। ইরানি ট্রফিতে সদ্য দুরন্ত বোলিং করেছেন আকাশ ও মুকেশ। তবে দিল্লি ম্যাচের পর তাঁদের আর পাওয়া যাবে না।
লক্ষ্মীরতনের কথায়, তাঁদের অনুপস্থিতি অন্য বোলারদের সামনে বড় সুযোগ তৈরি করবে। এদিকে শামি এ মরসুমে বাংলার হয়ে খেলবেন। গত মরসুমে বাংলার সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন তিনি।
রঞ্জিই মূল লক্ষ্য
কোচ লক্ষ্মীরতন জানালেন, ইরানি ট্রফি জয়ের পরও তাঁদের মূল লক্ষ্য রঞ্জি ট্রফি। তাঁর কথায়, প্রস্তুতি ভালো হয়েছে। দিল্লি শক্তিশালী দল হলেও বাংলা তৈরি।
(Bengal Team) শামির ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়েও আশাবাদী কোচ। তাঁর মতে, শামি অসাধারণ ক্রিকেটার এবং জাতীয় দলে ফেরার যোগ্য।
শাহবাজকে নিয়ে অনিশ্চয়তা
শাহবাজ আহমেদকে দীর্ঘ সময় পাওয়া যাবে না। ফলে বাংলার জন্য বড় ধাক্কা। তবে দিল্লির বিরুদ্ধে না খেললেও দ্বিতীয় ম্যাচে তাঁকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গত মরসুমে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে একটি ইনিংসের খারাপ পারফরম্যান্সে সেমিফাইনালের দৌড় থেমেছিল বাংলার। এবার সেই ভুল এড়াতে দলগত পারফরম্যান্সেই জোর লক্ষ্মীরতনের। তাঁর বার্তা, মাঠে নামতে হবে ‘আওয়াজ করে’। (Bengal Team)
অভিষেক পোড়েলের পাশে দল
ব্যক্তিগত সমস্যার কারণে সম্প্রতি ক্রিকেট থেকে দূরে ছিলেন অভিষেক পোড়েল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ফের দলে ফিরেছেন তিনি। লক্ষ্মীরতনের মতে, খারাপ সময় সবার জীবনেই আসে। এখন দলের প্রত্যেকেই অভিষেকের পাশে রয়েছেন। তাঁকে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরানোই লক্ষ্য।
রঞ্জিতে বাংলা দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি (সহ-অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায়, অঙ্কুর পাল, অঙ্কিত শুক্লা, শুভম চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, অভিষেক পোড়েল, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামাণিক, মুকেশ কুমার, মহম্মদ শামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সৌম্যদীপ মণ্ডল, আমির গনি, মহম্মদ কাইফ। (Bengal Team)
স্ট্যান্ডবাই: অভিষেক রমণ, আদিত্য পুরোহিত, করণ লাল, অখিলেশ যাদব, সুমিত মোহান্ত, শুভম সরকার, গীত পুরি।
রাশিয়ার বিরুদ্ধে অগ্নিপরীক্ষা, এশিয়ান কাপের লক্ষ্যে ছেত্রীর ‘নতুন’ ভারত













1 thought on “রঞ্জি অভিযানে অভিমন্যুর হাতেই নেতৃত্ব, দিল্লি বধে বাংলার অস্ত্র শামি-আকাশ-মুকেশ”
Comments are closed.