(India vs Russia) ম্যাচ শুরুর আগে কাগজে-কলমে অনেকটাই এগিয়ে ছিল রাশিয়া। বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে থাকা রাশিয়ার বিরুদ্ধে ৬৯ নম্বরে থাকা ভারতের লড়াইটা তাই কঠিনই ছিল। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ফুটে উঠল মাঠে। বৃষ্টিভেজা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে ৪-০ গোলে হারাল রাশিয়া। প্রথমার্ধে লড়াই জমলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রাশিয়া।
প্রথমার্ধে রাশিয়ার চাপ, রুখলেন মোনালিসা

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রাশিয়া। ভারত রক্ষণাত্মক ব্লকে থেকে প্রতিপক্ষের আক্রমণ সামলানোর চেষ্টা করে। প্রথমার্ধে রাশিয়ার বল পজেশন ছিল ৫৭ শতাংশ, ভারতের ৪৩ শতাংশ। গোলমুখী শটে রাশিয়া ৮-২ এগিয়ে থাকলেও ভারতের রক্ষণ ও গোলকিপার মোনালিসা দেবী একাধিকবার দলকে বাঁচান।
তবে ৪১ মিনিটে আর রক্ষা হয়নি। (India vs Russia) ভারতীয় ডিফেন্ডারকে শক্তিতে পিছনে ফেলে ইয়ানা শেইনা মোনালিসাকে পরাস্ত করে বল জালে পাঠান। প্রথমার্ধের শেষের দিকে লিন্ডা কম সের্তোও একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা গোলে পরিণত করতে পারেনি। বিরতিতে ১-০ এগিয়ে থাকে রাশিয়া। এর আগে মালবিকারও গোলের সুযোগ এসেছিল, কিন্তু রুশ গোলকিপার নাতালিয়া সিলিনা তা সামলে নেন।
দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে ভারত

বিরতির পর বৃষ্টি আরও বাড়ে। (India vs Russia) রাশিয়া একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৫৯ মিনিটে রাশিয়ার কিরা পেতুখোভা গোল করে ব্যবধান ২-০ করেন। ৬৪ মিনিটে ফের কিরার গোলে রাশিয়া ৩-০ এগিয়ে যায়। ভারতের ক্লান্তি ও ভেজা মাঠের পরিস্থিতি রক্ষণে সমস্যা বাড়ায়।
কোচ ক্রিসপিন ছেত্রী একাধিক পরিবর্তন করে শুভাঙ্গী সিং, প্রিয়দর্শিনী এস, নোংমেইকাপাম শিবানী, দুর্গা পেরুমাল, সন্তোষ বিষ্ণোই, মৌসুমি মুর্মু, নন্দিনী, আদ্রিজা সরখেল ও সিন্ডি রেমরুয়াতপুই কলনেই-কে নামায়। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি ম্যাচে। অন্যদিকে রাশিয়ার কোচ ইউরিও একাধিক পরিবর্তন করেন।
শেষ মুহূর্তেও রাশিয়ার দাপট
(India vs Russia) ৮২ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ইয়ানা স্বিস্তুনোভা ভারতের রক্ষণ ভেঙে চতুর্থ গোল করেন। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানেই ম্যাচ শেষ হয়। পুরো ম্যাচে রাশিয়ার পজেশন ৬৪ শতাংশ, গোলমুখী শট ১৫টি, ২৭ টি সুযোগ তৈরি করে তাঁরা এবং কর্নার ৮টি। সেখানে ভারতের গোলমুখী শট মাত্র ৩টি এবং ৬ টি সুযোগ তৈরি করে।
উল্লেখ্য, আগের দুই সাক্ষাতেও রাশিয়ার কাছে হেরেছিল ভারত—২০২১ সালে ৮-০ এবং গত বছর শারজায় ২-০। আগামী ১১ অক্টোবর কলকাতাতেই ফের রাশিয়ার মুখোমুখি হবে ভারত।
আউট হলে খেতেন না খাবার, কোহলি ফ্যান নানার প্রয়াণে শোকস্তব্ধ বিরাট-সচিনরা













1 thought on “বৃষ্টিভেজা কিশোর ভারতীতে রাশিয়ার ঝড়, ৪-০ গোলে বিধ্বস্ত ভারত”
Comments are closed.