রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডুরান্ডের বদলা, ইস্টবেঙ্গলকে ১-০গোলে উড়িয়ে জয়ী সবুজ মেরুন

ifa shield
---Advertisement---

ডুরান্ডের বদলা নিলো সবুজ মেরুন শিবির। আগের ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি ঘরে তুলেছিল ইস্টবেঙ্গল। সেই হারের বদলা নিল মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়ে ২২তম আইএফএ শিল্ড (IFA Shield 2026) চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। সেদিনের ঐতিহাসিক জয়ের পর এবার মরশুমের দ্বিতীয় ট্রফি আইএফএ শিল্ড জয়ে চোখ ছিল লাল-হলুদ ব্রিগেডের (ifa shield)।

ifa shield: ডুরান্ডের বদলা নিল মোহনবাগান

বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে ১-০গোলে হারিয়ে জয়ী সবুজ মেরুন। গোলদাতা সামীর জেলকোভিচ। আইএসএলের আগে এই জয় মোহনবাগান সুপার জায়ান্টকে অক্সিজেন দেবে। অন্যদিকে আইএসএল এবং এএফসির আগে হাবাস কে চিন্তায় রাখবে (ifa shield)।

পুজোর আবহে এই প্রথম যুবভারতী ক্রীড়াঙ্গন-এর মূল স্টেডিয়ামের বাইরে ঢাকা এবং ধুনচি নাচের আয়োজন করেছিল আইএফএ। হাজার চল্লিশ দর্শক মাঠে এসেছিলেন। তারা যে ভালো ফুটবল বা একপেশে পারফরম্যান্স দেখলেন তা নয়। তবে প্রিয় দুই দলের আইএসএল প্রস্তুতির আভাস পেয়ে গেলেন।

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের মোট নয় জন ফুটবলার সদ্য তিনটি ফিফা আর্ন্তজাতিক খেলে যোগ দিয়েছেন। দিনের শেষে বিরতির এক মিনিট আগে সমীর জেলকোভিচের একমাত্র গোলে আইএফএ শিল্ডের রং সবুজ মেরুন। কলকাতা লিগের পরে আইএফএ শিল্ডও সুপার জায়ান্টের ঘরে।

শুরুতে ইস্টবেঙ্গলের দাপট। নয় মিনিটে এডমুন্ডের সহজ সুযোগ নষ্ট। যা দেখে মনে হয়েছিল ফের হয়তো লাল হলুদ দাপট ডার্বিতে। কিন্তু সময় মত এগিয়েছে গুছিয়ে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচে ফিরেছে। মেহেতাব সিং এর সহজ হেড থেকে গোল নষ্ট ছাঙতের সেন্টার থেকে। বাকি সময় দুই দলের আক্রমণ পরস্পরের রক্ষনের জঙ্গলে থেমে গেল। ইস্টবেঙ্গলের দাপট দেখা গেল না মাঝমাঠে রশিদ এবং জিকসনের বিবর্ন ফুটবলের কারনে। অন্যদিকে সমীর জেলকোভিচের সৌজন্যে খেলায় ফেরে সবুজ মেরুন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ডুরান্ডের বদলা, ইস্টবেঙ্গলকে ১-০গোলে উড়িয়ে জয়ী সবুজ মেরুন”

Comments are closed.