রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে আটক মমতা, নিন্দায় সরব ‘কালীঘাট তৃণমূল’, ‘মোদি-শাহের প্রাণ ভ্রমরা’, বললেন অভিষেক

Published on: October 10, 2026
delhi cjp protest
---Advertisement---

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। সকাল থেকেই দিল্লি পুলিশের হাতে আটক একের পর এক নেতা। দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়ির সামনে থেকেই প্রিজন ভ্যানে তোলা হয় মমতাকে। এই ঘটনায় দিল্লি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক কুণাল ঘোষ (delhi cjp protest)।

delhi cjp protest: ‘জ্ঞানেশ কুমার মোদি-শাহের প্রাণ ভ্রমরা’: অভিষেক

শনিবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। আটক হন মমতা বন্দ্যোপাধ্যায়ও (delhi cjp protest)। এর তীব্র নিন্দা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সরকার যদি মানুষের ভোটে নির্বাচিত হয়, তাহলে সাধারণ মানুষের প্রতিবাদকে এতো ভয় পাচ্ছে কেন। আমি ধরেই নিলাম আপনারা মানুষের ভোটে ক্ষমতার এসেছেন। তাহলে এই সুপার এমার্জেন্সি পরিস্থিতি তৈরি করতে হচ্ছে কেন? সুপ্রিম কোর্ট বলার পরেও মেট্রো স্টেশন, রেল স্টেশন, এয়ারপোর্ট বন্ধ করে রাখা হয়েছে। আগে আন্দোলনকারীরা রেল অবরোধ করত, চাক্কা জ্যাম করত। আর এখন সাধারণ মানুষ যাতে প্রতিবাদ স্থলে না পৌঁছতে পারে এবং পুলিশ দিয়ে যেভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে, তাতে যদি কেউ দায়ি থাকে, তার জন্য একমাত্র বিজেপি দায়ি। সাধারণ মানুষ যেখানে আওয়াজ তুলেছে, সেখানে তাঁরা জ্ঞানেশ কুমরকে বাঁচাতে চাইছে। জ্ঞানেশ কুমার মোদি-শাহের প্রাণ ভ্রমরা। জ্ঞানেশ কুমার গ্রেফতার হলে বিজেপির বেশ বড় নেতাদেরও শ্রীঘরে যেতে হবে। তাই যে করে হোক জ্ঞানেশ কুমারকে বাঁচাতে হবে।”

‘দিল্লিতে গণতন্ত্র হত্যা হচ্ছে’: কুণাল

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিধায়ক কুণাল ঘোষও। তিনি বলেন, “দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা খাঁচার গাড়ি করে সারাদিন রাস্তায় ঘোরানো হয়, তারপর স্থানীয় একটি থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়। দিল্লিতে গণতন্ত্র হত্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। তাঁকে যেভাবে দমন-পীড়ন করা হলো সেটাও চিহ্নিত করা হলো। এটা গণতন্ত্রের উপর আঘাত। এখনও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। প্রিজন ভ্যানে করেই তাঁকে আটকে রাখা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। জ্ঞানেশ কুমার জনগণের উপর যেভাবে প্রবল দমন-পীড়ন চালিয়েছে তার প্রতিবাদ হবে।”

শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যাই নন, আটক হন আপ প্রধান অরবিন্দ কেজরীবাল, কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করে পুলিশ।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দিল্লিতে আটক মমতা, নিন্দায় সরব ‘কালীঘাট তৃণমূল’, ‘মোদি-শাহের প্রাণ ভ্রমরা’, বললেন অভিষেক”

Comments are closed.