রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হরমুজ প্রণালীতে পরপর দুই জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক

Published on: October 12, 2026
Indian Sailors Missing
---Advertisement---

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে পরপর হামলার ঘটনায় উদ্বেগ বাড়ল ভারতের। (Indian Sailors Missing) গতকাল ওমান উপকূলের কাছে কাছে দুটি ট্যাঙ্কারে হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে স্থানীয় উপকূলরক্ষী বাহিনী। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা করেছে ভারত।

Indian Sailors Missing: ড্রোন হামলায় নিখোঁজ দুই নাবিক

ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, নিকারাগুয়ার পতাকাবাহী ট্যাঙ্কার ‘এমটি পেট্রো ডলফিন’-এ ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। গতকাল ওমানের উত্তরাঞ্চলে সোহার বন্দরের অ্যাঙ্করেজ এলাকায় জাহাজটিতে ড্রোন হামলা হয়। এর পর ৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ দুই ভারতীয়। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। হামলার পর জাহাজটিতে আগুন জ্বলতে দেখা যায়। ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI) ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে।

অন্য ট্যাঙ্কারেও হামলা, নিরাপদ ১১ নাবিক

এর আগে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘এমটি ভালথেরা’-তে হামলার ফলে আগুন লাগে। জাহাজটিতে থাকা ১১ জন ভারতীয় নাবিকই নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে।

Indian Sailors Missing: উদ্ধারে ওমানের সঙ্গে যোগাযোগ

ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মাসকটে অবস্থিত ভারতীয় দূতাবাস নিখোঁজ নাবিকদের সন্ধান এবং উদ্ধারকাজে ওমানের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম সহায়তা করা হচ্ছে।

উত্তেজনা প্রশমনের বার্তা ভারতের

(Indian Sailors Missing) বাণিজ্যিক জাহাজ, নাবিক ও অসামরিক পরিকাঠামোয় হামলা বন্ধের দাবি জানিয়েছে নয়াদিল্লি। অবিলম্বে উত্তেজনা প্রশমন, আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের সমাধানের আহ্বান জানিয়েছে ভারত। আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার উপরও জোর দিয়েছে বিদেশ মন্ত্রক।

সুপ্রিম কোর্ট অভিযানের আগে রাহুল-খাড়গে সাক্ষাতের আবেদন খারিজ প্রধান বিচারপতির


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “হরমুজ প্রণালীতে পরপর দুই জাহাজে হামলা, নিখোঁজ ২ ভারতীয় নাবিক”

Comments are closed.