(CJI Surya Kant ) ভোট চুরি, নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) বন্ধের দাবিতে আজ সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়েছে বিরোধী শিবির। কিন্তু তার আগেই বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করার আবেদন খারিজ করলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। বিচারপতির বক্তব্য, সংশ্লিষ্ট বিষয়গুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এই বিষয়ে আলাদা করে সাক্ষাৎ করা উপযুক্ত নয়।
কেন সাক্ষাৎ চেয়ে আবেদন বিরোধীদের?
Double irony in 2 minutes: 1. CJI Surya Kant has no time to meet the LOP. He met the press to tell them that. 2. When asked about the protests, he says- "That is a law & order issue. It is not my subject." https://t.co/AdUJH0z846
— PunsterX (@PunsterX) October 12, 2026
সূত্রের খবর, আজ বিকেল ৪ টে থেকে ৫টার মধ্যে (CJI Surya Kant ) প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। দেশের হয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। রবিবারই তাঁদের আবেদন সংক্রান্ত চিঠির জবাব ইমেলে পাঠান প্রধান বিচারপতি। তাঁর বক্তব্য, প্রশাসনিক ভূমিকা থেকে আদালত সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারে না। মৌলিক অধিকার রক্ষার জন্য বিরোধী নেতারা বিচারবিভাগীয় প্রক্রিয়ার সাহায্য নিতে পারেন।
কী দাবিতে আন্দোলন?
ভোটার তালিকা থেকে বেআইনিভাবে নাম বাদ দেওয়া এবং SIR-এ কারচুপির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, SIR বন্ধ এবং ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবিও রয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। অন্যদিকে, SIR-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন বলে রিপোর্ট প্রকাশ্যে এসেছে। কমিশনের দাবি, মতপার্থক্য স্বাভাবিক এবং তাদের সিদ্ধান্ত আইনসম্মত। (CJI Surya Kant )
‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক
কংগ্রেসের কর্মসূচির নাম ‘চলো দিল্লি—মার্চ ফর ডেমোক্রেসি’। দুপুর দেড়টায় কনট প্লেস-বারাখাম্বা রোডের সংযোগস্থল থেকে জমায়েত করে সুপ্রিম কোর্টের দিকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। শনিবার দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশ ও বিজেপি সমর্থকদের হামলার অভিযোগও তুলেছেন রাহুল। (CJI Surya Kant )
রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধীরা
শুক্রবার বিজয় চক থেকে বিরোধী সাংসদদের মিছিল আটকে দেয় পুলিশ। পরে ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি জানায়। বিরোধী নেতাদের দাবি, রাষ্ট্রপতি অভিযোগের প্রমাণ চেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। রাহুলের বক্তব্য, ভোট চুরির অভিযোগের প্রমাণ গোটা দেশ জানে। (CJI Surya Kant )
মেট্রোয় আসন নিয়ে বচসায় মৃত্যু ৪৮ বছরের ব্যক্তির; গ্রেফতার প্রাক্তন IAS ও ছেলে












1 thought on “সুপ্রিম কোর্ট অভিযানের আগে রাহুল-খাড়গে সাক্ষাতের আবেদন খারিজ প্রধান বিচারপতির”
Comments are closed.