(Delhi Metro Seat Dispute) দিল্লি মেট্রোয় বয়স্কদের জন্য সংরক্ষিত আসনকে কেন্দ্র করে বিবাদ। আর সেই বিবাদই শেষ পর্যন্ত প্রাণ কাড়ল ৪৮ বছরের এক ব্যক্তির। অভিযোগ, বচসার সময় তাঁকে চড় মারা ও ধাক্কা দেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত নিয়ে মৃত্যু হয় পবন শর্মার। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন এক প্রাক্তন IAS আধিকারিক ও তাঁর ছেলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
৮ অক্টোবর সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে ঘটনা
পুলিশ সূত্রে খবর, গত ৮ অক্টোবর দিল্লি মেট্রোর সুপ্রিম কোর্ট স্টেশনে ঘটনাটি ঘটে। (Delhi Metro Seat Dispute) মৃতের নাম পবন শর্মা। FIR অনুযায়ী, বয়স্কদের জন্য সংরক্ষিত আসনকে কেন্দ্র করে সঞ্জয় প্রতাপ সিং এবং তাঁর ছেলে সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে পবনের বচসা শুরু হয়। অভিযোগ, তর্কাতর্কির মধ্যেই পবনকে চড় মারা ও ধাক্কা দেওয়া হয়। এর জেরে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি
(Delhi Metro Seat Dispute) ঘটনার পর মেট্রো কর্মীরা অ্যাম্বুল্যান্সে করে পবনকে লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রাক্তন IAS ও আইনজীবী ছেলে গ্রেফতার
(Delhi Metro Seat Dispute) পবনের মা দুর্গা শর্মার অভিযোগের ভিত্তিতে ৯ অক্টোবর মামলা দায়ের করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা (খুনের সামিল নয় এমন অপরাধমূলক নরহত্যা) এবং ৩(৫) নম্বর ধারা (অভিন্ন অভিপ্রায়)-এ মামলা রুজু হয়েছে। FIR দায়েরের পরই সঞ্জয় প্রতাপ সিং ও সিদ্ধার্থ সিংকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, সঞ্জয় প্রাক্তন IAS আধিকারিক এবং এর আগে একটি কথিত ঘুষ মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। তাঁর ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন।
তদন্তে পুলিশ
ঠিক কী পরিস্থিতিতে বচসা শুরু হয়েছিল এবং কীভাবে পবনের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। (Delhi Metro Seat Dispute)
রিয়াধ বিমানবন্দরে হামলা, ছাদ ভেঙে মৃত হায়দরাবাদের যুবক












1 thought on “মেট্রোয় আসন নিয়ে বচসায় মৃত্যু ৪৮ বছরের ব্যক্তির; গ্রেফতার প্রাক্তন IAS ও ছেলে”
Comments are closed.