রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রিয়াধ বিমানবন্দরে হামলা, ছাদ ভেঙে মৃত হায়দরাবাদের যুবক

Published on: October 12, 2026
Hyderabad Man Death
---Advertisement---

উমরাহ করতে মদিনা যাওয়ার পথেই মর্মান্তিক পরিণতি। (Hyderabad Man Death) সৌদি আরবের রিয়াধ বিমানবন্দরে হামলার জেরে ছাদ ভেঙে মৃত্যু হল হায়দরাবাদের বাসিন্দা মহম্মদ ইউসুফ আলির। তাঁর স্ত্রী ও দুই সন্তান-সহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মৃতের পরিবারের পাশে থাকার পাশাপাশি দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে রিয়াধের ভারতীয় দূতাবাস।

উমরাহ করতে যাওয়ার পথেই বিপত্তি

সংবাদ সংস্থা এএনআই-কে ওয়াইসি জানান, ইউসুফ আলি, উমরাহ পালনের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন। সেই সময় রিয়াধ বিমানবন্দরে হামলার জেরে ছাদ ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয়। (Hyderabad Man Death) হায়দরাবাদের মেহদিপত্তনম এলাকার একটি আবাসনে থাকত তাঁর পরিবার। ঘটনার পর মৃতের আত্মীয় ইকরামের সঙ্গে কথা বলেন ওয়াইসি। পাশাপাশি রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।

আইসিইউতে ছেলে, অস্ত্রোপচার অন্য আত্মীয়ের

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, (Hyderabad Man Death) ইউসুফের ছেলে আমানের হাঁটুতে অস্ত্রোপচার চলছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্য ছেলে ওয়াসেও হাসপাতালে চিকিৎসাধীন। আঘাতের কারণে তার পায়ের তিনটি আঙুল কেটে বাদ দিতে হয়েছে বলে খবর। ইউসুফের স্ত্রী সামিরা ও মেয়ে মরিয়ম নিরাপদে রয়েছেন। অন্যদিকে, মৃতের পিসি আতিয়া সুলতানা মাথায় আঘাত পেয়ে অস্ত্রোপচার করান। বর্তমানে তিনি বিপদমুক্ত।

মৃতের দেহ প্রথমে রিয়াধের সাহাফা এলাকার ডক্টর সুলেমান আল হাবিব হাসপাতালে রাখা হয়েছিল। পরে তা আল-শুমাইসি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।

সাহায্যের আশ্বাস বিদেশমন্ত্রীর

(Hyderabad Man Death) এই ঘটনায় শোকপ্রকাশ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স-এ লেখেন, রিয়াধে হামলায় এক ভারতীয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আশ্বাস দেন, ভারতীয় দূতাবাস সবরকম সহায়তা করবে। দূতাবাসের তরফেও জানানো হয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং দ্রুত মৃতের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থা-সহ প্রয়োজনীয় সাহায্য করা হবে। ওয়াইসি বিদেশমন্ত্রী জয়শঙ্কর ও বিদেশসচিব বিক্রম মিশ্রির কাছে বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

যদিও ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে কড়াকড়ি, দিল্লি মেট্রোর ৬ স্টেশনে প্রবেশ-বাহির বন্ধ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রিয়াধ বিমানবন্দরে হামলা, ছাদ ভেঙে মৃত হায়দরাবাদের যুবক”

Comments are closed.