রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে কড়াকড়ি, বন্ধ দিল্লি মেট্রোর ৬ স্টেশনের গেট

Published on: October 12, 2026
Metro Stations Closed
---Advertisement---

রাজধানীতে কংগ্রেসের প্রতিবাদ মিছিল ঘিরে নিরাপত্তা আঁটসাঁট করল প্রশাসন। (Metro Stations Closed) সোমবার, ১২ অক্টোবর, সকাল ৬ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দিল্লি মেট্রোর ছ’টি গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রীদের প্রবেশ ও বাইরে বেরোনোর পথ বন্ধ থাকবে। তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েটের মতো গুরুত্বপূর্ণ স্টেশন। পাশাপাশি, একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্র্যাফিক ঘুরিয়ে দেওয়ার সতর্কতা জারি করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।

কোন ছ’টি স্টেশনে নিষেধাজ্ঞা?

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, প্যাটেল চক, জনপথ, রাজীব চক, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং বারাখাম্বা রোড স্টেশনে নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ ও বাইরে বেরোনো যাবে না। (Metro Stations Closed) তবে এই স্টেশনগুলিতে মেট্রো বদলানোর সুবিধা বা ইন্টারচেঞ্জ চালু থাকবে। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে DMRC। রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

একাধিক রাস্তায় যান চলাচলে প্রভাবের আশঙ্কা

(Metro Stations Closed) মেট্রোর পাশাপাশি যান চলাচল নিয়েও সতর্কতা জারি করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ। সোমবার সকাল ৬ টা থেকে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাস্তায় যান ঘুরিয়ে দেওয়া হতে পারে। নয়াদিল্লি ও মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মোড়, ফ্লাইওভার এবং রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বেরোনো এবং যাত্রাপথ আগে থেকে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন এই নিরাপত্তা ব্যবস্থা?

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দিকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র একাধিক দলের নেতা ও সাংসদদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। তাই মিছিলকে কেন্দ্র করেই রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চিন্তা, আবেগ, সম্পর্ক—সবেতেই AI নির্ভরতা, অজান্তেই মানসিক স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছেন না তো?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “কংগ্রেসের সুপ্রিম কোর্ট অভিযান ঘিরে কড়াকড়ি, বন্ধ দিল্লি মেট্রোর ৬ স্টেশনের গেট”

Comments are closed.