রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মহিলার গায়ে বিয়ার পড়তেই অশান্তি , দিল্লির নাইটক্লাবে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

Published on: October 13, 2026
---Advertisement---

দিল্লির একটি নাইটক্লাবে মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়াকে কেন্দ্র করে বচসা। সেই ঘটনাকে ঘিরে বাউন্সার ও ক্লাবের কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল।অভিযোগ, আর তার জেরেই মৃত্যু হয় ২৯ বছরের যুবক দলজিৎ সিংয়ের। শনিবার গভীর রাতে দিল্লির সরাই রোহিল্লা থানা এলাকার একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। (Delhi Nightclub Assault)

মহিলার গায়ে বিয়ার পড়তেই অশান্তি

পুলিশ সূত্রে খবর, দলজিৎ তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে ওই নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানেই তাঁদের মধ্যে একজনের হাত থেকে বিয়ার এক মহিলার গায়ে পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই ক্লাবের বাউন্সাররা দলজিৎ ও তাঁর বন্ধুদের উপর চড়াও হন। পুলিশ সূত্রের দাবি, তাঁরা ক্ষমা চাইলেও মারধর থামেনি। বরং ক্লাবের ওয়েটাররাও এই ঘটনায় যোগ দেন। লাঠি ও কাচের বোতল দিয়ে দলজিৎ এবং তাঁর বন্ধুদের মারধর করা হয় বলে অভিযোগ। (Delhi Nightclub Assault) তাঁরা সেখান থেকে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাঁদের ফের ক্লাবের ভিতরে টেনে নিয়ে যান। এরপর আবারও তাঁদের মারধর করা হয়। এই ঘটনায় দলজিৎ সবচেয়ে গুরুতর আহত হন।

বাড়ির সামনে লুটিয়ে পড়েন দলজিৎ

আহত দলজিৎকে তাঁর বন্ধুরা পশ্চিম দিল্লির রঘুবীর নগরে তাঁর বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়ির প্রবেশপথের কাছেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত গুরু গোবিন্দ সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রঘুবীর নগরের বাসিন্দা ছিলেন দলজিৎ। পরিবারে রয়েছেন স্ত্রী, আট বছরের ছেলে এবং বাবা। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। (Delhi Nightclub Assault)

CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

ঘটনার তদন্তে নেমে নাইটক্লাবের CCTV ক্যামেরার ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফুটেজ খতিয়ে দেখে হামলায় জড়িত বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এই ঘটনায় এখনও তদন্ত চলছে। (Delhi Nightclub Assault)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মহিলার গায়ে বিয়ার পড়তেই অশান্তি , দিল্লির নাইটক্লাবে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ”

Comments are closed.