রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে বদলাচ্ছে প্রতিবাদের ঠিকানা, যন্তর মন্তরে আর হবে না ধর্না

Published on: October 12, 2026
---Advertisement---

প্রশ্নপত্র ফাঁসের জন্য ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চাওয়া হোক বা জ্ঞানেশ কুমারের পদত্যাগ, বারবার ধর্নার জন্য দিল্লির যন্তর মন্তরকে বেছে নিয়েছেন আন্দোলনকারীরা। অতীতে একাধিকবার দেখা গিয়েছে এই যন্তর মন্তরে আন্দোলন করতে। (Jantar Mantar Protest) এ বার এই যন্তর মন্তর নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে, এবার থেকে আর প্রতিবাদস্থল হিসেবে ব্যবহার করা যাবে না যন্তর মন্তরকে। তার বদলে রাজধানীতে তিনটি নতুন জায়গাকে বিক্ষোভ ও ধর্নার নির্দিষ্ট স্থান হিসেবে চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন বদলাচ্ছে প্রতিবাদের ঠিকানা?

দীর্ঘদিন ধরেই দিল্লির যন্তর মন্তর ছিল রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদ, বিক্ষোভ এবং ধর্নার অন্যতম পরিচিত জায়গা। কিন্তু নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ মধ্য দিল্লির এই এলাকায় আর বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, যন্তর মন্তরের আশপাশে অনেকগুলো গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে ফলে এই এলাকা বন্ধ রাখলে সরকারের কাজে ক্ষতি হয়। পাশাপাশি যন্তর মন্তরের কাছে অনেক ব্যবসায়িক জায়গা থাকায় সেখানেও ক্ষতি হয়। (Jantar Mantar Protest)

তবে যন্তর মন্তরের পরিবর্তে নতুন তিনটি জায়গায় প্রতিবাদ ও ধর্না কর্মসূচি আয়োজন করা যাবে। সেই জায়গাগুলো হলো, রামলীলা ময়দান, বুরারি ময়দান, সিবিডি ময়দান।

নির্বাচন কমিশনকে ঘিরে বিক্ষোভের আবহ

এই সিদ্ধান্ত এমন এক সময়ে সামনে এসেছে, যখন নির্বাচন কমিশনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বিতর্কের জেরে দিল্লিতে প্রতিবাদ শুরু হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট ‘ইন্ডি’। (Jantar Mantar Protest)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now