এবার আর যন্তর-মন্তরে প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করা যাবে না। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে এর বিকল্প স্থান হিসাবে তিনটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। বিক্ষোভের জন্য রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং সিবিডি গ্রাউন্ডকে বাছা হয়েছে। এরপরেই এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন CJP নেতা অভিজিৎ দীপকে (CJP)। সমাজমাধ্যমে পোস্ট করে অভিজিৎ লেখেন, “কাপুরুষ একনায়ক” জায়গাটিকে ইতিমধ্যেই এক “যুদ্ধক্ষেত্রে” পরিণত করেছেন। তিনি লেখেন, ‘আব পুরা দেশ যন্তর-মন্তর বনেগা’।
CJP: “আগামীতে গণতন্ত্রই বাতিল করে দেবে”
মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দীপকে আরও বলেন, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো প্রতিবাদ করার অধিকারকে খর্ব করা। সমাজমাধ্যমে তিনি লেখেন, “আজ মোদি যন্তর-মন্তরকে বিক্ষোভ প্রদর্শনের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করেছেন। আগামীকাল তিনি খোদ গণতন্ত্রকেই বাতিল করে দেবেন। একনায়কের সমস্যা কখনওই বিক্ষোভের স্থান নিয়ে ছিল না। সমস্যা ছিল মানুষের প্রতিবাদ করার ধারণা নিয়েই।”
সরকারের পদক্ষেপে সৌরভের প্রশ্ন
CJP-র অপর এক নেতা সৌরভ দাসও সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন এবং তিনি প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্তটি নেওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও নাগরিক, সংগঠন বা অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করেছিল কি না। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, “যন্তর-মন্তর ভারতের জনগণের সম্পত্তি। স্বরাষ্ট্র মন্ত্রক কি ভারতের জনগণের সঙ্গে কোনও আলোচনা করেছে? কোনও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কি পরামর্শ করা হয়েছে? কোনো সংগঠনের সঙ্গে কি আলোচনা করা হয়েছে?” তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্তটি ছিল একটি স্বেচ্ছাচারী পদক্ষেপ, যা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও সমাবেশের ক্ষেত্রে নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে (CJP)।
তিনি আরও বলেন, “লিখে রাখুন, যেভাবে তারা জনগণের যন্তর মন্তরের স্বীকৃতি বাতিল করছে, ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শীঘ্রই ভারতের গণতন্ত্রের স্বীকৃতিও বাতিল করে দেবেন। এই পদক্ষেপটি সেই লক্ষ্যের দিকেই একটি ধাপ আমরা এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত মেনে নিচ্ছি না। এটি প্রতিবাদ ও শান্তিপূর্ণ সমাবেশের ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকারের ওপর একটি আঘাত। এখন পুরো দেশই যন্তর-মন্তরে পরিণত হচ্ছে।”












1 thought on “‘এবার পুরো দেশই যন্তর মন্তর হবে’, সাসপেনশনের ঘোষণায় পাল্টা হুংকার CJP-র”
Comments are closed.