রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কঠিন সময়ে ফের বাংলাদেশের পাশে ভারত, ২০০টি ট্রেন পাঠাচ্ছে কেন্দ্র

Published on: October 15, 2026
Railway Coaches
---Advertisement---

ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ আরও মজবুত করতে বড় পদক্ষেপ। বাংলাদেশের জন্য বরাদ্দ ২০০টি ব্রডগেজ রেলকোচের প্রথম ১৮টি পাঠাল ভারত। (Railway Coaches) পাঞ্জাবের কপুরথালার রেল কোচ ফ্যাক্টরি (RCF) থেকে এই কোচগুলি রওনা দিয়েছে। ৯১৫ কোটি টাকার এই প্রকল্পে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে সমস্ত কোচ সরবরাহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রথম চালানে কোন কোন কোচ?

প্রথম চালানে সাত ধরনের কোচের মধ্যে চার ধরনের কোচ (Railway Coaches) রয়েছে। এর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দু’টি এসি স্লিপার কোচ এবং দু’টি এসি পাওয়ার কার। পাওয়ার কারে গার্ডদের জন্য পৃথক ঘর ও লাগেজ রাখার জায়গা রয়েছে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যে বিশেষ নজর

(Railway Coaches) কোচগুলিতে একাধিক অবস্থানে হেলানো যায় এমন চেয়ার, স্টেনলেস স্টিলের হাতল ও ফুটরেস্টের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি থাকছে সিসিটিভি, যাত্রীদের জরুরি অ্যালার্ম, আংশিক খোলা যায় এমন জানলা, বেবি কেয়ার রুম ও প্রার্থনার ঘর। এসি কোচে পাখার ব্যবস্থাও রাখা হয়েছে।

বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী নকশা

বাংলাদেশে ব্যস্ত সময়ে ট্রেনের ছাদে যাত্রী ওঠার প্রবণতা বিবেচনা করে (Railway Coaches) কোচের ছাদ আরও মজবুত করা হয়েছে। ভারতীয় রেলকোচে সাধারণত ৭৫০ ভোল্টের বিদ্যুৎ ব্যবস্থা ব্যবহৃত হলেও বাংলাদেশের জন্য তৈরি কোচগুলি ৪১৫ ভোল্টের উপযোগী করে নির্মিত হয়েছে।

২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ সরবরাহ

ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্কের থেকে অর্থ নিয়ে এই প্রকল্পে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে (Railway Coaches) কোচ সরবরাহের পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালে RITES-এর মাধ্যমে RCF এই বরাত পায়। এর আগে ২০১৫-১৬ সালে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি LHB ব্রডগেজ কোচ সরবরাহ করেছিল RCF।

রেল মন্ত্রকের অধীন RITES ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত একটি নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৫৫টিরও বেশি দেশে সংস্থাটি রেল ও পরিবহণ সংক্রান্ত পণ্য এবং পরিষেবা রফতানি করে।

Unknown Number থেকে ফোন করলে ভেসে উঠবে নাম, কেন্দ্রের সিদ্ধান্তে দিন শেষ TrueCaller-এর?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “কঠিন সময়ে ফের বাংলাদেশের পাশে ভারত, ২০০টি ট্রেন পাঠাচ্ছে কেন্দ্র”

Comments are closed.