হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী (Lal Krishna Advani) লালকৃষ্ণ আডবাণী। বুকে সংক্রমণ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় ৯৮ বছর বয়সি এই নেতাকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা।
পালমোনারি বিভাগে চিকিৎসা
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ (Lal Krishna Advani) আডবাণীকে হাসপাতালে আনা হয়। এরপর তাঁকে পালমোনারি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছে। আপাতত উদ্বেগজনক কোনও খবর মেলেনি।
আগেও একাধিকবার হাসপাতালে
বয়সজনিত শারীরিক সমস্যা নিয়ে চলতি বছরের মে মাসেও অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন আডবাণী। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর ছাড়া পান তিনি। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে (Lal Krishna Advani) তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলে।
বিজেপির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা
১৯২৭ সালের ৮ নভেম্বর বর্তমান পাকিস্তানের করাচিতে জন্ম এই বর্ষীয়ান নেতার। বিজেপির সংগঠন বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৯০ সালের রাম রথযাত্রা ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য মোড় এনে দেয়। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বও সামলেছেন।
২০২৪ সালে (Lal Krishna Advani) তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। এর আগে ২০১৫ সালে পান পদ্মবিভূষণ।
মিছিলের আগেই পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে, যন্তর মন্তরে হেফাজতে নেহা











1 thought on “বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে লালকৃষ্ণ আডবাণী, কেমন আছেন প্রবীণ নেতা?”
Comments are closed.