দিল্লির চিত্তরঞ্জন পার্কের বেশ কয়েকটি পুজোয় মাইক বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন আয়োজকরা। সমাজমাধ্যমে বেশকিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মণ্ডপে ঢুকে মাইক বন্ধ করে দিচ্ছেন পুলিশ কর্মীরা। আয়োজকদের অভিযোগ, এইভাবে পুজোয় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শনার্থী ও আয়োজকদের হেনস্থা করা হচ্ছে। তবে দিল্লি পুলিশের ব্যাখ্যা, পুজোর আয়োজনে কোনও বাধা তারা সৃষ্টি করেনি। শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে আদালত যে নির্দেশিকা দিয়েছে তা পালন করতে তৎপর দিল্লি পুলিশ। সেই কারণেই পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে (cr park durga puja)।
cr park durga puja: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো
ঘটনাটি প্রকাশ্যে আসে লেখক তথা সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা তাঁর এক্স (X) অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করার পর। ভিডিয়োটিতে দেখা যায়, ‘বি ব্লক’ দুর্গাপূজা মণ্ডপের বাইরে বিপুল সংখ্যক পুলিশ ও সিআরপিএফ (CRPF) জওয়ান উপস্থিত ছিলেন। স্থানীয় এক বাসিন্দা তিনি দাবি করেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে লাঠি হাতে সিআরপিএফ জওয়ানরা মণ্ডপের দিকে যায়। অভিযোগ,তারপর মণ্ডপ থেকে পুজো কমিটির সদস্যদের সরিয়ে দেওয়া হয়।
চিত্তরঞ্জন পার্কের বাসিন্দা অধ্যাপক বিশ্বজিৎ ধর সমাজমাধ্যমে লেখেন, “গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে, লাঠিধারী প্রায় ২০ জন সিআরপিএফ জওয়ান সিআর পার্কের ‘বি’ ব্লক পুজা মণ্ডপে ঢোকেন। সেইসময় বহু মানুষ ওই মণ্ডপে উপস্থিত ছিলেন। পুজা কমিটির সদস্যদের সঙ্গে তাঁদের সংঘাত হয় এবং জওয়ানরা তাঁদের সেখান থেকে বের করে দেন।”
আপের অভিযোগ
অন্যদিকে, আম আদমি পার্টির দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ বলেন, শব্দ দূষণের প্রশ্নে অকারণে দিল্লির পুজো উদ্যোক্তাদের সমস্যায় ফেলছে পুলিশ। তিনি বলেন, “মাইক বাজানোর মতো বিষয়কে কেন্দ্র করে পুলিশ পুজোর আয়োজনে বাধার সৃষ্টি করছে। তাদের জন্য আয়োজকরা সমস্যায় পড়ছেন। শুধু মৌখিক নির্দেশে সীমাবদ্ধ না থেকে শনিবার পুলিশ কর্মীরা চিত্তরঞ্জন পার্কের একটি মণ্ডপে ঢুকে জোর করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তার ফলে অনেক মানুষকে সমস্যায় পড়তে হয়েছে ।”











