রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের উমার আগমনের অপেক্ষা শুরু, ২০২৭-এর দুর্গাপুজোর দিনক্ষণ জানুন একনজরে

Published on: October 21, 2026
---Advertisement---

ফের এক বছরের আপেক্ষা। বিসর্জনের বিষাদ কাটিয়ে ফের আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষা শুরু আমবাঙালির। প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের আওয়াজ থেমেছে। মণ্ডপ থেকে বিদায় নিয়েছেন উমা। কিন্তু উৎসবের রেশ কাটতে না কাটতেই মনে প্রশ্ন, আগামী বছর কবে আসবেন মা দুর্গা? ২০২৭ সালের দুর্গাপুজোর দিনক্ষণ অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হবে শারদোৎসব। পঞ্জিকা মতে এ বছর দুদিন সপ্তমী ছিলে। আগামী বছর একদিন সপ্তমী থাকলেও দু’দিন ধরে চলবে মহাষ্টমী। ফলে পুজোর আনন্দ উপভোগ করার জন্য এ বছরের মতো মিলবে বাড়তি একটি দিন। (Durga Puja 2027)

৫ অক্টোবর মহাষষ্ঠী, কবে অষ্টমী?

দৃক সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মহালয়া। ওই দিন শেষ হবে পিতৃপক্ষ। ১ অক্টোবর, শুক্রবার থেকে শুরু হবে দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রির সূচনাও হবে ওই দিন থেকে। আগামী বছর ৫ অক্টোবর, মঙ্গলবার মহাষষ্ঠী। ৬ অক্টোবর, বুধবার মহাসপ্তমী। ৭ অক্টোবর, বৃহস্পতিবার মহাষ্টমী। (Durga Puja 2027) তবে বিশেষ বিষয়, ৮ অক্টোবর, শুক্রবারও মহাষ্টমী তিথি থাকছে। অর্থাৎ আগামী বছর দু’দিন ধরে পালিত হবে অষ্টমী। এর পর ৯ অক্টোবর, শনিবার মহানবমী। ১০ অক্টোবর, রবিবার বিজয়া দশমী।

২০২৭ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

  • মহালয়া: ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার
  • মহাষষ্ঠী: ৫ অক্টোবর, মঙ্গলবার
  • মহাসপ্তমী: ৬ অক্টোবর, বুধবার
  • মহাষ্টমী: ৭ ও ৮ অক্টোবর, বৃহস্পতিবার ও শুক্রবার
  • মহানবমী: ৯ অক্টোবর, শনিবার
  • বিজয়া দশমী: ১০ অক্টোবর, রবিবার

দেবীর আগমন ও গমন কোন বাহনে?

প্রচলিত শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, আগামী বছর দেবীর আগমন হবে নৌকায়। এই বাহনকে ঘিরে শস্যের প্রাচুর্য ও জলবৃদ্ধির ইঙ্গিতের কথা বলা হয়। তবে অতিবৃষ্টি ও বন্যার আশঙ্কার কথাও প্রচলিত রয়েছে। অন্য দিকে, রবিবার বিজয়া দশমী পড়ায় দেবীর গমন হবে হাতিতে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হাতি সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। পর্যাপ্ত বৃষ্টি এবং কৃষিতে ভালো ফলনের ইঙ্গিতও এর সঙ্গে যুক্ত। (Durga Puja 2027)

কবে লক্ষ্মীপুজো, কালীপুজো ও ভাইফোঁটা?

দুর্গাপুজোর পরেও উৎসবের আমেজ থাকবে। ২০২৭ সালের ১৪ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো, ২৮ অক্টোবর কালীপুজো এবং ৩১ অক্টোবর ভাইফোঁটা পালিত হবে। ফলে আগামী বছরের উৎসবের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে পারেন বাঙালিরা। (Durga Puja 2027)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ফের উমার আগমনের অপেক্ষা শুরু, ২০২৭-এর দুর্গাপুজোর দিনক্ষণ জানুন একনজরে”

Comments are closed.