অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কি অবশেষে বাড়তে চলেছে মাসিক পেনশন? দীর্ঘদিনের দাবি মেনে কর্মচারী পেনশন প্রকল্পে (EPS-95) (EPFO Pension) ন্যূনতম পেনশনের অঙ্ক বাড়ানোর বিষয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠক হওয়ার কথা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে।
EPFO Pension: ৭,৫০০ টাকা পেনশনের প্রস্তাব
বর্তমানে EPS-95-এর আওতায় ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ মাত্র ১,০০০ টাকা। তা বাড়িয়ে ৭,৫০০ টাকা করার সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় কমিটি। অর্থাৎ, প্রস্তাবটি কার্যকর হলে পেনশনের অঙ্ক সাড়ে সাত গুণ বাড়তে পারে। তবে এই বৃদ্ধি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
EPFO Pension: ৯,০০০ টাকা করারও দাবি
দীর্ঘদিন ধরেই ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ‘অনুদান দাবি (২০২৬-২৭)’ সংক্রান্ত ১৫তম প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। কমিটির মতে, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের তুলনায় মাসে ১,০০০ টাকা পেনশন অপর্যাপ্ত। পেনশন বাড়িয়ে ৯,০০০ টাকা করার দাবিও উঠেছে।
অবশ্যই পড়ুন: লক্ষ্মীপুজোতে কমল সোনার দাম, আজ কোন শহরে কত দাম?
বাজেটে মেলেনি স্বস্তি
চলতি বছরের বাজেটে পেনশন বৃদ্ধির কোনও ঘোষণা হয়নি। বরং ন্যূনতম পেনশনের জন্য আগের মতোই বরাদ্দ রাখা হয়েছে। ফলে হতাশ হয়েছেন পেনশনভোগীরা।
১৯ নভেম্বরের বৈঠকে কী হতে পারে?
সূত্র অনুযায়ী, আসন্ন বৈঠকে (EPFO Pension) ৭,৫০০ টাকার প্রস্তাব-সহ পেনশন বৃদ্ধির বিষয়টি আলোচনায় আসতে পারে। প্রস্তাবিত অঙ্ক কার্যকর না হলেও ন্যূনতম পেনশন কতটা বাড়ানো সম্ভব, তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পেনশনভোগীদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
অবশ্যই পড়ুন: দীপাবলির আগেই ঢুকবে পিএম কিষানের টাকা, প্রকাশ হলো কিস্তির তারিখ











