রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারতে বন্ধ হবে WhatsApp? সরকারকে হুঁশিয়ারি Meta-র

Published on: October 25, 2026
WhatsApp
---Advertisement---

ভারতে কোটি কোটি মানুষের প্রতিদিনের যোগাযোগের অন্যতম মাধ্যম WhatsApp। ব্যক্তিগত কথোপকথন থেকে অফিসের জরুরি কাজ, ছবি থেকে গুরুত্বপূর্ণ নথি—সবেতেই নির্ভরযোগ্য এই মেসেজিং অ্যাপ। কিন্তু ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের মেসেজ ট্রেসেবিলিটি নিয়ম মানতে গিয়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভাঙতে বাধ্য হলে ভারতে পরিষেবা বন্ধ করতে হতে পারে WhatsApp-কে। দিল্লি হাই কোর্টে এই অবস্থানের কথা জানিয়েছে Whatsapp-এর মালিকানাধীন সংস্থা Meta। ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে সামনে এসেছে সরকার এবং প্রযুক্তি সংস্থার সংঘাত।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন ভাঙলে কী হবে?

WhatsApp-এর দাবি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহারকারীদের ব্যক্তিগত েমসেজের নিরাপত্তা নিশ্চিত করে। এই প্রযুক্তির ফলে যিনি বার্তা পাঠাচ্ছেন এবং যাঁর কাছে বার্তা পৌঁছচ্ছে, সাধারণভাবে তাঁরাই সেই বার্তার বিষয়বস্তু পড়তে পারেন। এমনকী WhatsApp নিজেও সেই বার্তা পড়তে পারে না। কিন্তু সরকারের ট্রেসেবিলিটি সংক্রান্ত নিয়ম মেনে চলতে গিয়ে এই সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে ব্যবহারকারীদের গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা সংস্থার।

কেন পরিষেবা বন্ধের আশঙ্কা?

WhatsApp-এর বক্তব্য, এনক্রিপশন ভেঙে বার্তার উৎস শনাক্ত করার ব্যবস্থা চালু করতে হলে প্ল্যাটফর্মের নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠবে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের আস্থাতেও চিড় ধরতে পারে। সেই কারণেই সরকারি নিয়মের সঙ্গে আপস করার পরিবর্তে ভারতে পরিষেবা বন্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

সরকারের যুক্তি কী?

ভুয়ো খবর, বেআইনি ও ক্ষতিকর বার্তার উৎস শনাক্ত করা এবং আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রথম প্রেরককে চিহ্নিত করার প্রয়োজনীয়তার কথা বলেছে কেন্দ্র। অন্যদিকে, WhatsApp-এর আশঙ্কা, এই নিয়ম কার্যকর করতে বিপুল সংখ্যক বার্তার তথ্য দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে হতে পারে। এই দ্বন্দ্বই এখন ডিজিটাল দুনিয়ায় গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয়। এনক্রিপশন ভাঙার বাধ্যবাধকতা কার্যকর হলে শুধু WhatsApp নয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠতে পারে। তবে ভারতে পরিষেবা বন্ধের বিষয়টি এখনও সম্ভাবনার কথা হিসেবেই সামনে এসেছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাস মিস করতেই বিপাকে, টাইগার শ্রফের উপর গুলিকাণ্ডে কীভাবে ধরা পড়ল শ্যুটাররা?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now