রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিক্ষোভে যোগ দেওয়ায় ‘ভারত ছাড়ার’ নোটিস অভিনেতা ইমরান খানকে, কী জানাল আদালত?

Published on: October 27, 2026
---Advertisement---

অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে জারি হওয়া ভারত ছাড়ার নোটিস নিয়ে আপাতত কোনও পদক্ষেপ করা হবে না। আগামী ২ নভেম্বর পর্যন্ত তাঁকে স্বস্তি দিয়েছে বম্বে হাই কোর্ট। ওই দিন মামলাটির পরবর্তী শুনানি। আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শুনানির আগে ইমরান খানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। (Imran Khan Interim Relief)

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

মার্কিন নাগরিক ইমরান খানের বিরুদ্ধে পুলিশ ‘লিভ ইন্ডিয়া’ বা ভারত ছাড়ার নোটিস জারি করেছিল। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতেই আপাতত এই স্বস্তি পওয়া গেছে। (Imran Khan Interim Relief)

১০ অক্টোবরের বিক্ষোভে যোগ দেওয়ায় নোটিস

গত ১০ অক্টোবর একটি বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ইমরান খান। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে সমর্থন জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ হয়। (Imran Khan Interim Relief)

অভিযোগ ছিল, জ্ঞানেশ কুমার একতরফাভাবে কাজ করছেন। পাশাপাশি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ তোলা হয়। এই বিষয়গুলিকে সামনে রেখেই মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানানো হয়েছিল।

ওই বিক্ষোভে অংশ নেওয়ার কারণেই ইমরান খানের বিরুদ্ধে ভারত ছাড়ার নোটিস জারি করা হয় বলে জানা গিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিনেতা। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি। তার আগে ইমরান খানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না বলে বম্বে হাই কোর্টে আশ্বাস দিয়েছে সরকার। ফলে আপাতত স্বস্তিতে অভিনেতা। (Imran Khan Interim Relief)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বিক্ষোভে যোগ দেওয়ায় ‘ভারত ছাড়ার’ নোটিস অভিনেতা ইমরান খানকে, কী জানাল আদালত?”

Comments are closed.