রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোখে জল মুকেশ আম্বানির, লিস্টিংয়ে ধামাকা জিও-র

Published on: October 28, 2026
Jio Platforms IPO
---Advertisement---

ভারতীয় শেয়ারবাজারে নজির গড়ল মুকেশ আম্বানির জিও প্ল্যাটফর্মস। (Jio Platforms IPO) বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সংস্থার শেয়ার, আর প্রথম দিনেই ২১ শতাংশেরও বেশি প্রিমিয়ামে লেনদেন শুরু হয়। একদিকে বিপুল বাজারমূল্য ও বিনিয়োগকারীদের অভূতপূর্ব সাড়া, অন্যদিকে জিও-র সাফল্যের মঞ্চে আবেগপ্রবণ মুকেশ আম্বানি। পরিবারের উত্তরাধিকার থেকে ডিজিটাল ভারতের স্বপ্ন—সব মিলিয়ে জিও-র IPO-র আত্মপ্রকাশ ঘিরে তৈরি হল বিশেষ মুহূর্ত।

প্রথম দিনেই বাজারমূল্য ₹১২.৫ লক্ষ কোটি

(Jio Platforms IPO) জিও প্ল্যাটফর্মসের IPO-র ইস্যু মূল্য ছিল ₹১,১১৯। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এ শেয়ার তালিকাভুক্ত হয় ₹১,৩৫৮-এ, অর্থাৎ ২১.৩৬ শতাংশ প্রিমিয়ামে। এর ফলে সংস্থার বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ₹১২.৫ লক্ষ কোটি। তালিকাভুক্ত সংস্থাগুলির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরেই দ্বিতীয় স্থানে উঠে আসে জিও। রিলায়েন্সের বাজারমূল্য ₹১৬.১৫ লক্ষ কোটি, আর ভারতী এয়ারটেলের ₹১২.১৮ লক্ষ কোটি।

₹৩০,২১৩ কোটির IPO-তে বিপুল সাড়া

জিও-র ₹৩০,২১৩ কোটি টাকার IPO-তে মোট সাবস্ক্রিপশন দাঁড়ায় ২২.১৯ গুণ। যা ২০২৪ সালের হুন্ডাই মোটর ইন্ডিয়ার ২৭৮৭০ কোটি টাকার IPO-কে ছাপিয়ে গেছে। (Jio Platforms IPO) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ অংশে সাবস্ক্রিপশন ছিল ৭০.৫৫ গুণ। অন-ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীদের ক্ষেত্রে তা ১৪.০৯ গুণ এবং খুচরো বিনিয়োগকারীদের ক্ষেত্রে ২.৭২ গুণ। কর্মীদের অংশে ২.৯৩ গুণ এবং শেয়ারহোল্ডারদের অংশে ৭.৬০ গুণ সাবস্ক্রিপশন আসে। IPO-টি খোলার ৯৫–১০০ মিনিটের মধ্যেই পুরোপুরি সাবস্ক্রাইব হয়ে যায় বলে এমনটাই জানা গেছে। প্রায় ১.৪ কোটি আবেদন আবেদন জমা পড়ে এবং পাবলিক ইস্যুতে বিনিয়োগ-চাহিদা দাঁড়ায় ₹৭.৪–৭.৫ লক্ষ কোটি টাকা।

‘ব্লকবাস্টার সাফল্য’, বললেন আকাশ আম্বানি

(Jio Platforms IPO) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির অনুষ্ঠানে জিও-র ম্যানেজিং ডিরেক্টর আকাশ আম্বানি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান। তাঁর কথায়, এই সাফল্য বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের মূল্য বৃদ্ধি এবং ডিজিটাল পরিষেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

অপারেশন সিঁদুরের পর প্রথম! দিল্লিতে আমন্ত্রণ পাকিস্তানের মন্ত্রীকে

কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন মুকেশ আম্বানি?

অনুষ্ঠানে মেয়ে ঈশা ও ছেলে অনন্ত আম্বানির বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি। দাদু ধীরুভাই আম্বানির স্বপ্ন, জিও-র উত্থান এবং কোটি কোটি মানুষের কাছে প্রযুক্তি পৌঁছে দেওয়ার কথা উঠে আসে তাঁদের বক্তব্যে। মুকেশ আম্বানিকে চোখ মুছতেও দেখা যায়। (Jio Platforms IPO)

ডিজিটাল পরিষেবায় আরও বিস্তার

(Jio Platforms IPO) ২০২৬ সালের জুন পর্যন্ত জিও-র টেলিকম গ্রাহকসংখ্যা ছিল ৫৩.৩৩ কোটি। মোবাইল পরিষেবার পাশাপাশি ব্রডব্যান্ড, ডিজিটাল বিনোদন, ক্লাউড কম্পিউটিং ও এন্টারপ্রাইজ পরিষেবাতেও ব্যবসা বিস্তার করেছে সংস্থা। IPO থেকে পাওয়া অর্থের ₹২৭,৫০০ কোটি টেলিকম সহযোগী সংস্থা রিলায়েন্স জিও ইনফোকমের ঋণ পরিশোধে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। বাকি অর্থ খরচ হবে সাধারণ কর্পোরেট কাজে।

ভোটে হারতেই দেশছাড়া বলসোনারো? পাসপোর্ট বাতিল, তদন্তে ব্রাজিল পুলিশ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চোখে জল মুকেশ আম্বানির, লিস্টিংয়ে ধামাকা জিও-র”

Comments are closed.