ফুটবলের মঞ্চে (Cristiano Ronaldo) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম লিওনেল মেসির লড়াই নতুন নয়। তবে এ বার কেরিয়ারের সেরা মরশুমের বিচারে ফের আর্জেন্টাইন মহাতারকাকে পিছনে ফেললেন পর্তুগিজ সুপারস্টার। ব্যালন ডি’অরের ইতিহাসে সেরা মরশুম বেছে নিতে আয়োজিত প্রথম B.O.A.T. (Ballon d’Or of All Time) ফ্যান ভোটে শীর্ষস্থান দখল করলেন রোনাল্ডো। (Cristiano Ronaldo) তাঁর ২০০৮ সালের পারফরম্যান্স হারিয়ে দিল মেসির রেকর্ডগড়া ২০১২ সালকেও। ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি নিঃসন্দেহে রোনাল্ডোর মুকুটে নতুন পালক।
Table of Contents
২০০৮ সালে দুরন্ত ফর্মে রোনাল্ডো
🚨✨ OFFICIAL: Ballon d’Or announce Cristiano Ronaldo 2008 has been voted as the BEST BALLON D’OR OF ALL TIME. 🌕 https://t.co/gr3nYytkiu
— Fabrizio Romano (@FabrizioRomano) October 28, 2026
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৭-০৮ মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন (Cristiano Ronaldo) রোনাল্ডো। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে একাই করেন ৩১টি গোল, জেতেন গোল্ডেন বুট। তাঁর পারফরম্যান্সে ভর করেই প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জেতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মস্কোয় চেলসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেন পর্তুগিজ তারকা। যদিও ম্যাচের নিষ্পত্তি হয় পেনাল্টি শুটআউটে। সেই মরশুমের স্বীকৃতি হিসেবেই ২০০৮ সালে প্রথম ব্যালন ডি’অর জেতেন রোনাল্ডো। পরবর্তী সময়ে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে আরও চার বার এই পুরস্কার জেতেন তিনি।
Why Ronaldo won the 2008 Ballon d’Or 📽️ #ballondor https://t.co/1BdLvkfvgx
— UEFA Champions League (@ChampionsLeague) October 26, 2026
৯১ গোল করেও দ্বিতীয় মেসি
(Cristiano Ronaldo) রোনাল্ডোর প্রধান প্রতিদ্বন্দ্বী মেসিও পিছিয়ে ছিলেন না। ২০১২ সালে ক্লাব ও দেশের হয়ে মোট ৯১টি গোল করেছিলেন বার্সেলোনার মহাতারকা। ক্যালেন্ডার বছরে সর্বাধিক গোলের এই কীর্তি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ব্যক্তিগত রেকর্ড। ব্যালন ডি’অর জয়ের সংখ্যায় রোনাল্ডোকে পিছনে ফেলে আট বার পুরস্কার জিতলেও B.O.A.T. ভোটে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
সেরা দশে শুধুই রোনাল্ডো-মেসি
B.O.A.T. ভোটের সেরা দশে জায়গা করে নিয়েছেন শুধুমাত্র রোনাল্ডো ও মেসি। প্রথম তিনটি স্থান যথাক্রমে (Cristiano Ronaldo) রোনাল্ডোর ২০০৮, মেসির ২০১২ এবং রোনাল্ডোর ২০১৭ মরশুমের দখলে। চতুর্থ স্থানে মেসির ২০২৩, পঞ্চম স্থানে রোনাল্ডোর ২০১৬, ষষ্ঠ স্থানে রোনাল্ডোর ২০১৪, সপ্তম স্থানে মেসির ২০১৫, অষ্টম স্থানে রোনাল্ডোর ২০১৩, নবম স্থানে মেসির ২০১১ এবং দশম স্থানে রয়েছে মেসির ২০০৯ মরশুম।
কী এই B.O.A.T. পুরস্কার?
ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই উদ্যোগ নেয় উয়েফা ও ফ্রান্স ফুটবল। অন্তত দু’বার ব্যালন ডি’অরজয়ী ১০ ফুটবলারের সেরা মরশুম বেছে নেওয়ার সুযোগ পান সমর্থকরা। সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ইয়োহান ক্রুয়েফ, মিশেল প্লাতিনি, মার্কো ফান বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আলফ্রেডো দি স্তেফানো, কেভিন কিগান, কার্ল-হাইনৎস রুমেনিগে ও রোনাল্ডো নাজারিওর মতো কিংবদন্তিরা।
তবে এই ভোট কোনও ফুটবলারের সামগ্রিক কেরিয়ারকে সেরা ঘোষণা করার প্রতিযোগিতা নয়। এটি ব্যালন ডি’অরজয়ীদের নির্দিষ্ট মরশুমের মূল্যায়ন। সেই বিচারে ২০০৮ সালের (Cristiano Ronaldo) রোনাল্ডোকেই সর্বকালের সেরা মরশুমের দাবিদার হিসেবে বেছে নিয়েছেন সমর্থকরা।
ISL-এ স্বস্তি মোহনবাগান-ইস্টবেঙ্গলের, যুবভারতীর ভাড়া মকুব, কমল টিকিটের দামও












