রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৫ মিনিটে রোনাল্দোর বিধ্বংসী হ্যাটট্রিক, ১০০০ গোলের দোড়গোড়ায় CR7

Published on: October 30, 2026
Cristiano Ronaldo
---Advertisement---

রিয়াধের মাঠে ফের পুরনো মেজাজে (Cristiano Ronaldo) ক্রিস্তিয়ানো রোনাল্দো। বাঁ পায়ের নিখুঁত ফিনিশ, দুরন্ত হেডার এবং ট্রেডমার্ক ফ্রিকিক—তিন ভিন্ন কায়দায় গোল করে আল নাসেরকে জেতালেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল খোলোদকে ৫-৩ গোলে হারাল আল নাসের। এই হ্যাটট্রিকের পর পেশাদার ফুটবলে রোনাল্দোর মোট গোলসংখ্যা ৯৮৫। অর্থাৎ, ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ১৫টি গোল।

১৫ মিনিটে তিন গোল, রোনাল্দোর ম্যাজিক

ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ১৬ মিনিটে জুলিয়েন ডমিঙ্গুসের গোলে এগিয়ে যায় আল খোলোদ। এরপর অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসের। বিরতির ঠিক আগে আন্তোয়ান এসোম্বার গোলে ২-২ সমতা ফেরায় আল খোলোদ। প্রথমার্ধে (Cristiano Ronaldo) রোনাল্দোর দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সিআর সেভেন। ৬৬ মিনিটে হোয়াও ফেলিক্সের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। (Cristiano Ronaldo) ৭২ মিনিটে দুরন্ত হেডারে ব্যবধান বাড়ান। এরপর ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত চোখ ধাঁধানো ফ্রিকিকে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্দো। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোলেই নিশ্চিত হয় আল নাসেরের জয়।

১০০০ গোলের মাইলফলক হাতছানি দিচ্ছে

সম্প্রতি বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের ভোটে লিওনেল মেসিকে পিছনে ফেলে ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ (B.O.A.T.) সম্মান জিতেছেন রোনাল্দো। তার পরেই মাঠে নেমে এমন পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে। ম্যাচের পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “দারুণ জয়, দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে দলকে সাহায্য করতে পেরে খুশি।”

আল নাসেরের জার্সিতে এটি (Cristiano Ronaldo) রোনাল্দোর সপ্তম হ্যাটট্রিক, আর কেরিয়ারের ৬৭তম। এরমধ্যে ১১টি হ্যাটট্রিক পারফেক্ট হ্যাটট্রিক হিসেবেও বিবেচিত। তাঁর হ্যাটট্রিকের তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনটি এবং জুভেন্টাসের হয়ে তিনটি।

গোল্ডেন বুটের লড়াইয়েও এগোচ্ছেন রোনাল্দো

সৌদি প্রো লিগে সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন (Cristiano Ronaldo) রোনাল্দো। একই সংখ্যক গোল রয়েছে মাতেও রেতেগুই ও ইউসুফ এন-নেসিরির। আট গোল করে এগিয়ে তিজানি রেইন্ডার্স। ১২ গোল নিয়ে শীর্ষে রয়েছেন ইভান টোনি।

অন্যদিকে, পেশাদার ফুটবলে লিওনেল মেসির গোলসংখ্যা ৯৩৬। ফলে দুই মহাতারকার ব্যবধান বেড়ে হয়েছে ৪৯ গোল। বয়স ৪০ পেরোলেও রোনাল্দোর গোলের ক্ষুধা যে কমেনি, আল খোলোদের বিরুদ্ধে এই হ্যাটট্রিক তারই প্রমাণ।

বক্স অফিসে দাপট অব্যাহত রজনীকান্তের, ১৫ দিনেই ৭৬৫ কোটির ব্যবসা ‘Jailer 2’-এর


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “১৫ মিনিটে রোনাল্দোর বিধ্বংসী হ্যাটট্রিক, ১০০০ গোলের দোড়গোড়ায় CR7”

Comments are closed.