বর্তমানে ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে রয়েছেন (Gautam Gambhir) গৌতম গম্ভীর। তাঁর চুক্তির মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে তার আগেই তাঁকে ফের IPL মেন্টর বা কোচের ভূমিকায় ফেরাতে আগ্রহী চারটি ফ্র্যাঞ্চাইজি। সূত্র অনুযায়ী, গম্ভীরের সঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজির প্রাথমিক আলোচনাও হয়েছে। সেই তালিকায় রয়েছে তাঁর পুরনো দল কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং রাজস্থান রয়্যালসও।
২০২৮ IPL-কে ঘিরে তৎপরতা
দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, ২০২৮ সালের IPL মরশুমের কথা মাথায় রেখে (Gautam Gambhir) গম্ভীরকে দলে নেওয়ার পরিকল্পনা করছে চারটি ফ্র্যাঞ্চাইজি। KKR ছাড়াও রাজস্থান রয়্যালসের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে বলে খবর। বাকি দুটি ফ্র্যাঞ্চাইজিও তাঁকে কোচ বা মেন্টর হিসেবে পেতে আগ্রহী। তাদের মধ্যে একটি IPL-এর সফল দল, অন্যটি এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি।
তবে গম্ভীরের ভারতীয় দলের সঙ্গে চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে IPL ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিজেদের পরিকল্পনা পিছিয়ে দিতে হতে পারে।
মেন্টর হিসেবে সফল গম্ভীর
ভারতের হেড কোচ হওয়ার আগে লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং KKR-এর মেন্টর হিসেবে কাজ করেছেন (Gautam Gambhir) গম্ভীর। ২০২২ ও ২০২৩ সালে লখনউকে পরপর দু’বার প্লে-অফে পৌঁছে দেন তিনি। এরপর শাহরুখ খানের ব্যক্তিগত আমন্ত্রণে KKR-এ ফেরেন। তাঁর উপস্থিতিতে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কলকাতা ২০২৪ সালে IPL চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটে নাইটদের।
ভারতীয় দলের দায়িত্বে গম্ভীর
রাহুল দ্রাবিড়ের পর ২০২৪ সালে ভারতীয় দলের হেড কোচ হন গম্ভীর (Gautam Gambhir)। তাঁর কোচিংয়ে ভারত ইতিমধ্যেই দুটি ICC ট্রফি, একটি এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে সোনা জিতেছে। লাল বলের ক্রিকেটে তাঁর কৌশল নিয়ে প্রশ্ন থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে তাঁর দক্ষতা প্রশংসিত হয়েছে।
গম্ভীরের বিদায়ের পর ছন্দ হারিয়েছে দুই দল
(Gautam Gambhir) গম্ভীর KKR ছাড়ার পর দলটি ২০২৫ ও ২০২৬ সালে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে শেষ করে। অন্যদিকে, লখনউ ২০২৪ ও ২০২৫ সালে সপ্তম স্থানে থাকার পর ২০২৬ সালে দশম স্থানে নেমে যায়। ফলে ২০২৮ সালের IPL-এ গম্ভীরের প্রত্যাবর্তন ঘিরে জল্পনা বাড়ছে। যদিও তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
১৫ মিনিটে রোনাল্দোর বিধ্বংসী হ্যাটট্রিক, ১০০০ গোলের দোড়গোড়ায় CR7











