ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মহাকরণের পিছনে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Published on: November 2, 2026
---Advertisement---

কলকাতার মহাকরণের পিছনে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রবিবার রাত ২টো নাগাদ আগুন লাগে ভবনটিতে। সোমবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার পুড়ে গিয়েছে। (Fire breaks out near Writers’ Buildings)

রাত ২টো থেকে আগুন

সূত্রের খবর, রবিবার রাতে ভবনটির নিরাপত্তারক্ষীরা প্রথম ধোঁয়া বের হতে দেখেন। এরপরই খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনটির চতুর্থ তলায় একটি কম্পিউটার সংস্থার অফিসে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে অন্য কয়েকটি তলাতেও।

পুড়েছে নথিপত্র ও কম্পিউটার

পাঁচতলা ভবনটিতে একাধিক সংস্থার কার্যালয় রয়েছে। আগুনে বেশ কিছু নথিপত্র ও কম্পিউটার পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে সোমবার সকাল ৮টার পরেও ভবনের কিছু জায়গায় আগুনের শিখা দেখা যায়। ধোঁয়াও বের হতে থাকে। এরপর ফের আগুন নেভানোর কাজে নামেন দমকলকর্মীরা। (Fire breaks out near Writers’ Buildings)

চলছে কুলিংয়ের কাজ

দমকল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভবনটিতে কুলিং প্রক্রিয়া চলছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখা হবে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, সাউথ সিটি মলের পাশে অগ্নিকাণ্ডের ঘটনার দু’দিনের মধ্যেই ফের কলকাতায় আগুন লাগার ঘটনা ঘটল। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। (Fire breaks out near Writers’ Buildings)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now